- - - - -And that is exactly how @BJP4India is headed for a collapse into oblivion in the 2026 Assembly elections... pic.twitter.com/vylh0bPyjm
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) January 27, 2026
মেদিনীপুরে বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান চলাকালীন আচমকাই ভেঙে পড়ল মঞ্চ। হেলে পড়লেন রুদ্রনীল ঘোষসহ জেলা বিজেপির নেতৃত্ব। কোনওমতে পরিস্থিতি সামাল দিতে রুদ্রনীল (Rudranil Ghosh)। তবে তাঁর মুখ দেখেই বোঝা যায় মঞ্চ ভাঙায় (stage collapse) প্রাণের বা শারীরিক ক্ষতির যতটা ভয় তিনি পেয়েছিলেন, তার থেকে অনেক বেশি ভয় পেয়েছেন রাজনৈতিক পদস্খলনের। আর এত বড় ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার খাকুড়দা বাজারে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’র শুরুতেই মঞ্চে ওঠার জন্য নেতাদের হুড়োহুড়ি পড়ে যায়। তার জেরেই ঘটে এই বিপত্তি। অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) থেকে শুরু করে মেদিনীপুরের জেলা সভাপতি শমিত মণ্ডল, নেতা-কর্মীদের ভিড়ের ‘ভার’ সইতে না পেরে মাঝপথেই বসে যায় মঞ্চটি।
আরও পড়ুন : রামকৃষ্ণ থেকে উত্তম-সত্যজিৎ: প্রথম ভাষণে বাঙালিদের নাম বলে বঙ্গপ্রেমী প্রমাণের চেষ্টা নীতীনের
বেগতিক দেখে দুহাত তুলে সেই ভাঙা পাটাতনের উপর উঠেই রুদ্রনীল বোঝানোর চেষ্টা করেন, সব ঠিক আছে, কোনও অসুবিধা নেই। আদতে ততক্ষণে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও-তে কটাক্ষ তৃণমূলের। তৃণমূল সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করেন, ঠিক এভাবেই বিজেপি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিস্মৃতির অতলে বিলীন হয়ে যাবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কেমন আছেন শাহ
1d ago

আদিবাসী সমাজের অনুষ্ঠান থেকে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ পুরুলিয়া সফর মুখ্যমন্ত্রীর
1d ago

তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি-মাছের তেল-রাসায়নিক! বড় অভিযোগ ED-র, গ্রেফতার সংস্থার প্রমোটার
2d ago

গ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশন
2d ago

নন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
2d ago







