Site Logo

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

EBBS Desk·
চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড় বাড়ছে সমর্থকদের। কানসাস সিটির একটি হোটেলে রয়েছে আর্জেন্টিনা। সেখান থেকে কাছেই মেজর লিগ সকারের ক্লাব স্পোর্টিং কানসাস সিটির মাঠ। ফলে অনুশীলনে যেতে সুবিধা হচ্ছে আর্জেন্টিনা দলের। মেসিদের(Messi) অনুশীলন দেখার সুযোগ ছিল সংবাদমাধ্যম ও দর্শকদের জন্য । তখনই বোঝা গিয়েছে, আকর্ষণ সেই মেসিকে ঘিরেই।

Sponsored

Sranchi In Article

তবে কিছুটা উদ্বেগও রয়েছে মেসিকে ঘিরে। আর্জেন্টিনা দলের অধিনায়ক এখনও পুরো সুস্থ নন। তাঁর পেশির চোট রয়েছে। হ্যামস্ট্রিংয়েও সমস্যা রয়েছে। এখনও দলের সঙ্গে অনুশীলন করছেন না মেসি। মাঠের এক দিকে আলাদা করে অনুশীলন করছেন লিও। মেসির বয়স৩৯ বছর বয়সে টানা ম্যাচ খেলার ধকল সামলানো কঠিন। তাঁর ফিটনেস ও উপস্থিতির উপর দলের সাফল্য অনেকটাই নির্ভরশীল।

বিশ্বকাপের আগে মেসি জিতলেন ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’। এর আগে এককভাবে কোনও ফুটবলার এই খেতাব জেতেননি।শিল্প, সাহিত্য, সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা এবং ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →