আরসিবির ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত, মুম্বইয়ে মাঠ পাচ্ছেন না বিরাটরা!

টি২০ বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে আইপিএল। কিন্তু তার আগেই বড় সমস্যায় পড়েছে গতবারের চ্যাম্পিয়ন (Champion) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এখনও পর্যন্ত ঠিক হয়নি, কোন স্টেডিয়ামকে (Stadium) নিজেদের হোম ভেন্যু (Home venue) হিসেবে বেছে নেবেন বিরাটরা। আরসিবির ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত।
Sponsored

গত মরশুমে চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। তারপর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) দলের সেলিব্রেশনের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। সেই ঘটনার পর থেকেই সেখানে আর কোনও ম্যাচ আয়োজন হয়নি। যদিও সম্প্রতি কর্নাটক সরকার (Government of Karnataka) চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে, তবু মানসিক ও নিরাপত্তাজনিত কারণে আপাতত ওই মাঠে ফিরতে চাইছে না আরসিবি।
বিকল্প হিসেবে প্রথমে পুণেকে (Pune) হোম ভেনু করার কথা ভাবা হয়েছিল। কিন্তু এবছর পুণেতে খেলবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এরপর আরসিবির নজর যায় ছত্তিশগড় (Chhattisgarh) ও নবি মুম্বইয়ের (Navi Mumbai) দিকে। বিশেষ করে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে (DY Patil Stadium) হোম ভেনু করতে আবেদন জানায় বেঙ্গালুরু শিবির।
কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) জানিয়ে দিয়েছে, আপাতত ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলার অনুমতি দেওয়া সম্ভব নয়। তাদের বক্তব্য, নবি মুম্বই ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ভাল মানের স্টেডিয়াম রয়েছে। সেগুলোতে চেষ্টা করুক আরসিবি, একান্তই অন্য কোথাও সুযোগ না পেলে পরে ডিওয়াই পাটিলের বিষয়টি ভাবা যেতে পারে।
প্রসঙ্গত, নবি মুম্বই রোহিত শর্মার (Rohit Sharma) বাড়ির খুব কাছেই। এই স্টেডিয়ামেই নিয়মিত অনুশীলন করেন তিনি। সেই কারণেও সেখানে আরসিবির খেলা নিয়ে অনীহা রয়েছে বলে মনে করা হচ্ছে।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে আরও জানানো হয়েছে, পুণে ছাড়াও রাজকোট, রায়পুর, ইন্দোর কিংবা বিশাখাপত্তনমের মতো শহরে ভালো স্টেডিয়াম রয়েছে। যদিও এই মাঠগুলিতে আগে আইপিএলের ম্যাচ হয়নি, তবু সেখানে খেললে স্থানীয় সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সব মিলিয়ে আইপিএল শুরুর আগে হোম ভেনু নিয়ে অনিশ্চয়তায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত কোন শহরকে নিজেদের ঘরের মাঠ হিসেবে বেছে নেয় চ্যাম্পিয়ন দল, সেদিকেই তাকিয়ে ক্রিকেট (Cricket) মহল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
