সারা দেশে বাধ্যতামূলক ন্যূনতম বেতন কাঠামো: রাজ্যসভায় দাবি পেশ ডেরেকের

চলতি রাজ্য বাজেটে বাংলার সরকার বেকার ভাতা চালু করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এপ্রিল মাস থেকেই যুব সম্প্রদায় তার সুবিধা পাবে। সেই উদাহরণ তুলে এবার রাজ্যসভায় গোটা দেশের জন্য ন্যূনতম বেতন কাঠামো বাধ্যতামূলক করার দাবি তুললেন তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien)। তাঁর দাবি, বাংলার সরকারের থেকে শিক্ষা নিয়ে বেকার (unemployed) এবং শ্রমিকদের (labour) পাশে দাঁড়াক মোদি সরকার। শুক্রবার রাজ্যসভায় (Rajyasabha) জিরো আওয়ারে এই ইউনিভার্সাল বেসিক মিনিমাম ওয়েজের (universal basic minimum wage) প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করলেন তিনি। এবং এবিষয়ে বাংলাকে মডেল হিসেবে তুলে ধরলেন ডেরেক। ব্যাখ্যা করলেন সমাজকল্যান প্রকল্প স্বাস্থ্যসাথী এবং কন্যাশ্রীর উপযোগিতা এবং সাফল্য। বাংলার নয়া প্রকল্প যুবসাথীতে দশম শ্রেণি উত্তীর্ণ ২১-৪০ বছরের কর্মহীন যুবকদের মাসে ১৫০০টাকা অর্থসাহায্যের বিষয়টিও দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা। সবমিলিয়ে স্পষ্টভাষায় বুঝিয়ে দিলেন কর্মহীন এবং শ্রমিকদের প্রতি বাংলার সমানুভূতির কথা।
Sponsored

সর্বজনীন মৌলিক ন্যূনতম মজুরির পক্ষে ডেরেকের সওয়াল, প্রতি ৩ জন যুবকের মধ্যে একজনের কোনও কর্মসংস্থানের সুযোগ নেই। এককথায় বেকার (unemployed)। নেই শিক্ষা এবং প্রশিক্ষণও। আবার যাদের কাজ রয়েছে, তাদের ন্যূনতম মজুরি বা বেতনের কোনও নিশ্চয়তা নেই আদৌ। ন্যূনতম জীবনযাত্রার মানের উপরে ভিত্তি করে নির্মিত ন্যাশনাল ওয়েজ ফ্লোর (National Wage Floor) গত একদশক ধরে কার্যত আটকে রয়েছে দৈনিক ১৭৬টাকা মজুরিতেই।
সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, অত্যন্ত নিম্ন আয় মানুষের ক্রয়ক্ষমতার উপরে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে। কমে যাচ্ছে ক্রয়ক্ষমতা। যার অবশ্যম্ভাবী পরিণতি, নিদারুণ দারিদ্র্যে বন্দি হয়ে পড়ছে শ্রমিকশ্রেণি।
তাহলে সমাধান কোথায়? ডেরেকের মতে, আইনসঙ্গতভাবে এমন একটি সর্বজনীন ন্যূনতম মজুরি বেঁধে দিতে হবে যাতে দেশের কোনও শ্রমিকের মজুরি তা থেকে কম না হয়। কাজের ক্ষেত্র, কাজের জায়গা এবং চুক্তির শর্ত বা ধরন যাই হোক না কেন, প্রতিটি শ্রমিককেই (labour) যেন এর আওতায় আনা হয়।
আরও পড়ুন : দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব: পদক্ষেপের তথ্য পেশ
তাঁর প্রস্তাব, নতুন প্রকল্পের নাম হোক ইউনিভার্সাল মিনিমাম অ্যানুয়াল ন্যাশনাল গ্যারান্টি বা উমাং। এব্যাপারে ৪টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন ডেরেক। বেতন আইনের মূল কাঠামোর মধ্যে সারাদেশে একটি বাধ্যতামূলক ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
