মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু। শুধুমাত্র মদ খাওয়ার জন্য জল এনে না দেওয়ায় তাকে গুলি করে মারার অভিযোগ উঠলো উত্তর প্রদেশে (Uttar Pradesh) এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ে বাড়িতে এই রকম মর্মান্তিক ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনুষ্ঠান বাড়িতে কেন তিনি সঙ্গে বন্দুক রেখেছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
Sponsored

ঘটনাটি ঘটেছে ইয়াকুতগঞ্জ গ্রামের এক বিয়ে বাড়িতে। সেখানে ধনেশ যাদব ও মৃত বালকের বাবার পরিচিত এক ব্যক্তি একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। ধনেশ যাদব ওই বালককে মদে মেশানোর জন্য জল আনতে বললে রাজি হয়নি সে। এরপরেই মেজাজ হারিয়ে বালককে লক্ষ করে গুলি চালান ধনেশ। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে কাশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আলিগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃৃত্যু হয় নাবালকের। আরও পড়ুন: ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু
ঘটনার পরেই ফেরার হয়ে জাস্ন অভিযুক্ত ধনেশ যাদব। পরে তাঁকে খিতাউলি ক্যানাল ব্রিজের কাছ থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। কিভাবে এই আগ্নেয়াস্ত্র তাঁর কাছে এল জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেটাই জানার চেষ্টা করছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
