কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনামবিনোদনগুরুত্বপূর্ণ

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

চাপের মুখে পড়ে অবশেষে নিট (NEET) বিতর্ক নিয়ে মুখ খুললেন 'থ্রি ইডিয়টস' তারকা তথা FTII-এর চেয়ারম্যান আর মাধবন। নিটের প্রশ্নফাঁস থেকে শুরু করে সমগ্র শিক্ষা ব্যবস্থার অনিয়মে সিজিপির আন্দোলন নিয়ে উত্তাল দেশ। আন্দোলনে সামিল হয়ে অনশন করেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বিখ্যাত চলচ্চিত্র 'থ্রি ইডিয়েটস' সোনমের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। যদিও সেই ধারণা নিজেই খণ্ডন করেছেন মিস্টার পারফেকশন। তবে নিট বিতর্কে 'থ্রি ইডিয়েটস'-এর খলনায়ক চতুর মুখ খুললেও পাত্তা পাওয়া যায়নি তিন নায়কের। তবে এবার মুখ খুললেন আর মাধবন। 

Sponsored

Sranchi In Article

বুধবার পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ক্যাম্পাসে তথা FTII-এর চেয়ারম্যান মাধবনের দরজার বাইরে শিক্ষার্থীরা ‘নিখোঁজ’ ও ‘NEET For Sale’ পোস্টার ঝুলিয়ে দেয়। এর পরদিনই বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন তিনি। নিজের ইন্সটাগ্রাম পেজে তিনি লেখেন, "আমাদের দেশের ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা আছে শিক্ষার। প্রত্যেক পড়ুয়ার স্বচ্ছ, নির্ভুল ও মেধার ভিত্তিতে তৈরি শিক্ষাব্যবস্থা পাওয়ার অধিকার আছে। আমি চিরকাল ভারতের যুবসমাজের অফুরন্ত সম্ভাবনার উপরে আস্থা রেখেছি। এত পড়ুয়া ও তাঁদের পরিবার যে হতাশার শিকার, প্রত্যেকের প্রতি সমব্যথী আমি। আমি বিশ্বাস করি, শিক্ষাব্যবস্থা থেকে মানুষ উৎসাহিত হবে, আত্মবিশ্বাসী হবে। শিক্ষাব্যবস্থা মানুষকে সঠিক সুযোগ দেবে।"
 
প্রশ্নফাঁসের নিন্দা করে অভিনেতা লেখেন, "এই ধরনের ঘটনা তরুণ প্রজন্মের স্বপ্ন ও কঠোর পরিশ্রমকে ভেঙে চুরমার করে দেয়। সরকারের কাছে আবেদন, এই ঘটনার দায়ীদের দ্রুত এবং ন্যায়সঙ্গত বিচারের আওতায় আনা হোক। শাস্তির পরিণতি এমন কঠোর হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করার সাহস না পায়।" হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে মাধবন লেখেন, "তোমাদের মেধা, অধ্যবসায় এবং চরিত্র যেকোনো ব্যবস্থার সীমাবদ্ধতার চেয়েও শক্তিশালী। কঠোর পরিশ্রম করে যাও, নিজের ওপর বিশ্বাস রাখো।"

তবে একই সঙ্গে আন্দোলন যাতে সঠিক পথে চালিত হয়, সে বিষয়ে সতর্ক করে আর মাধবন আরও যোগ করেন, "যারা শান্তিপূর্ণভাবে সংস্কারের দাবি জানাচ্ছেন, তাঁদের অদম্য মনোভাবকে আমি প্রশংসা করি। তবে সবাইকে সতর্ক থাকতে বলব, যাতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে না পারে।" প্রসঙ্গত, দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ, অরিজিৎ সিং-সহ একাধিক তারকা সরব হলেও দীর্ঘ দিন চুপ ছিলেন মাধবন। প্রধানমন্ত্রী ফাস্ট ট্র্যাকিং আদালতের আশ্বাস দেওয়ার পরই মাধবনের এই প্রতিক্রিয়া আসে। তবে এত দিন চুপ থাকার জন্য নেটিজেনদের একাংশ তাঁকে "দায়সারা অবস্থান" নেওয়ার জন্য কটাক্ষ করতে ছাড়েননি।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →