Site Logo

ভোটের আগে আদিবাসীদের প্রতি ভালোবাসা! বিজেপির স্বরূপ খুলে তোপ মিতালির

EBBS Desk·
ভোটের আগে আদিবাসীদের প্রতি ভালোবাসা! বিজেপির স্বরূপ খুলে তোপ মিতালির

নির্বাচন আসলেই কুকথা রাজনীতি যেন এখন বাংলায় প্রথা হয়ে দাঁড়িয়েছে। গোবলয়ের থেকে যে নেতাদের বিজেপি বাংলায় উড়িয়ে নিয়ে আসে, তারা যে কুকথা প্রয়োগ করেন, তার মূল লক্ষ্যই থাকে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নারী দিবসে একমাত্র বাংলাই দেখিয়েছে নারীর হেঁসেলে আগুন লাগানো বিজেপির বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হয়। এরকমই প্রতি ইস্যুতে বাংলার নেত্রীর কাছে পরাজিত বিজেপি তাই কুকথাকেই মুখ্যমন্ত্রীর অপমানের পথ হিসাবে বেছে নিয়েছে, রবিবার ধর্না মঞ্চ থেকে দাবি করলেন সাংসদ মিতালি বাগ (Mitali Bag)। সেই সঙ্গে ভিড় টানতে ব্যর্থ বিজেপির রথযাত্রা (BJP Paribartan Yatra) নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

Sponsored

Sranchi In Article

নতুন নতুন ইস্যু তৈরি করতে গিয়ে আদিবাসী, তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করতেও ছাড়ে না বিজেপি। সেখানেই মিতালি বাগের তোপ, আজ প্রেম পীরিতি জেগে উঠেছে তফশিলি জাতি, উপজাতির মানুষের জন্য? কোথায় ছিল এত প্রেম ভালোবাসা। আমরা আগে দেখিনি।

বিজেপি শাসিত রাজ্যে পিছিয়ে পড়া মানুষদের উপর যেখানে একের পর এক অত্যাচারের ঘটনা, সেখানে একমাত্র বাংলাকে নিয়েই বিজেপির কুকথা। বিজেপির সেই স্বরূপ তুলে ধরেন মিতালির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বোধহয় মহিলা বলেই এত আকথা কুকথা। বিভিন্ন রাজ্যে যেভাবে দলিত সম্প্রদায়ের (SC ST) মানুষ অত্য়াচারিত হচ্ছে, তার জন্য মুখে কুলুপ এঁটে আছে। একটা কথাও নেই। আর বাংলায় যদি কোথাও পান থেকে চুন খসে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ চালু। তারা কিন্তু বাইরের রাজ্যগুলোর কথা কোনও রকমভাবে বলছে না।

আরও পড়ুন : মেয়েদের ভোট কাটার চক্রান্ত! নারী দিবসে ‘ভয় পাওয়া’ বিজেপির বিরুদ্ধে সরব চন্দ্রিমা

তবে এখানেই বিজেপির নির্লজ্জতার শেষ নেই। ভিড় হচ্ছে না। তবু বাইরে থেকে একের পর এক নেতা এনে যে রথযাত্রা তারা করছে, তাকে কটাক্ষ করে মিতালির প্রশ্ন, আজ কেমন নির্লজ্জ দলের মতো উড়ে উড়ে বাংলায় আসছে। কত রকম যাত্রা আমরা দেখছিলাম। এমন যাত্রা করছে দর্শক পাচ্ছে না। যাত্রা যদি ঠিক হয়, নাম যদি ঠিকঠাক হয়, যাত্রাপালার নায়ক নায়িকা সুন্দর হলে ভিড় হবে। তোমাদের আকর্ষণের উপর ভর করে চলছো। তোমাদের আকর্ষণ কীভাবে হবে?

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →