Site Logo

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

EBBS Desk·
মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ। গত সোমবার আরামবাগ সাংসদের গাড়ি ভাঙচুরের ঘটনার পর, আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন মিতালী বাগ। আজ অ্যাম্বুলেন্সে নিজের ১৩৯ নং বুথে ভোট দিলেন আরামবাগ তৃণমূল সাংসদ মিতালী বাগ।

Sponsored

Sranchi In Article

ভোট দিয়ে বেরিয়ে মিতালী জানান,"বিজেপি বাংলার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল। আরামবাগে অভিষেকের জনসভায় যাওয়ার পথে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, গাড়িতে হামলা চলেছিল। আমি বেঁচে ফিরেছি। নির্বাচন কমিশন এবার বলেছিল ভোট এবার শান্তিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও হিংসার বার্তা দেননি।"

দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে ১৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন। অতি স্পর্শকাতর হিসাবে ৪ হাজার ৩৮৮টি বুথকে চিহ্নিত করা হয়েছে। ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ করতে ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৩৮ হাজার রাজ্য ও কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। কমিশনের কড়াকড়িতে বঙ্গভোটের প্রথম দফা কেটেছে নির্বিঘ্নে। বুধবার দ্বিতীয় তথা শেষ দফা।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →