Site Logo

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে 'চোর' সন্দেহে গণধোলাই

EBBS Desk·
৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে 'চোর' সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো বাংলায় আসা শুরু করেছে। আর তাঁদের মিটিং-মিছিলে সভা ভরাতে স্থানীয় নেতারা খেটে খাওয়া সাধারণ মানুষকে টাকা আর খাওয়ার প্রলোভন দেখিয়ে ঠেলে দিচ্ছে বিপদের দিকে। সম্প্রতি বিজেপি নেতাদের প্রলোভনে নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেডের সভায় যোগ দেওয়ার পরে ফেরার সময়ে ভুল করে বিহারে পৌঁছে যাওয়ায় গণপিটুনির শিকার হতে হল আলিপুরদুয়ারের এক ব্যক্তিকে।

Sponsored

Sranchi In Article

গত ১২ মার্চ ব্রিগেডে বিজেপির সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় আসার জন্য ৩০০ টাকা ও দুপুরের খাবারের প্রলোভন দেখানো হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মণ। ব্রিগেডে এসে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে সভার মধ্যে হারিয়ে যান সোমনাথ। তারপর দিশেহারা অবস্থায় ভুল ট্রেনে চেপে পৌঁছে যান বিহারের কাটিহারে। সেখানে গিয়ে অসংলগ্ন কথা বলায় তাঁকে চোর সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। অবশেষে পুলিশ গিয়ে উদ্ধার করে সোমনাথকে। অবশেষে পরিচয়পত্র দেখে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানায় যোগাযোগ করে বিহারের স্থানীয় পুলিশ। আরও পড়ুন: কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

বৃহস্পতিবার সোমনাথ বাড়ি ফিরে অভিযোগ করেন, "এলাকার এক বিজেপি নেতা টাকা এবং খাবারের লোভ দেখিয়ে জোর করে আমাকে সভায় নিয়ে যায়। আমি সভায় গিয়ে হারিয়ে গেলেও কোনও খোঁজ নেয়নি বিজেপির নেতারা।" এই ঘটনায় কার্যত প্রমাণ হয় বাংলায় বিজেপি শুধু খেটে খাওয়া মানুষদের লোভ দেখিয়ে ময়দান ভর্তির লক্ষ্যে আছে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার কোনও তোয়াক্কা তাঁরা করে না।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →