Site Logo

আমন্ত্রণপত্রে চমক, শর্তসাপেক্ষে বিজয়-রশ্মিকার বিয়েতে প্রবেশাধিকার নিমন্ত্রিতদের!

EBBS Desk·
আমন্ত্রণপত্রে চমক, শর্তসাপেক্ষে বিজয়-রশ্মিকার বিয়েতে প্রবেশাধিকার নিমন্ত্রিতদের!

বিয়ের ফ্রেম ফাঁস আটকাতে কড়া সিদ্ধান্ত নিলেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্ধানা(Vijay Deverakonda- Rashmika Mandanna)। নামকরা প্রথম সারির ওটিটি প্লাটফর্মকে বিয়ের স্বত্ব বিক্রি না করার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার জানা গেল ছাদনাতলার বিশেষ মুহূর্তের ফ্রেম যাতে বাইরে না যায় সেই কারণে নিমন্ত্রিত অতিথিদের মোবাইল ব্যবহার না করার জন্য অনুরোধ 'ডিয়ার কমরেড' জুটির। হবু দম্পতি বিয়ের আমন্ত্রণপত্রে নিজস্ব রুচির ছাপ রেখেছেন। কার্ডের সঙ্গেই বিজয়-রশ্মিকার দেওয়া উপহার পৌঁছে যাচ্ছে অতিথিদের কাছে।

Sponsored

Sranchi In Article

ফেব্রুয়ারির ২৬/২৬ দিনটিকে স্মরণীয় করে রাখতে উদয়পুরের রাজকীয় বিয়ের আসরে সাতপাক ঘুরতে চলেছেন বিজয়-রশ্মিকা (Vijay Rashmika Wedding)। বড়পর্দায় বরাবরের প্রিয় মিষ্টি এই জুটিকে রিয়েল লাইফ কাপল হিসেবে দেখার আশা বেড়েই চলেছে অনুরাগীদের। সম্প্রতি যুগলের বিয়ের কার্ড ফাঁস হয়েছে। ইতিমধ্যেই দুজনে পাড়ি দিয়েছেন রাজার শহরে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘনিষ্ঠ পরিবৃত্তে একে অন্যের হাত ধরে একসঙ্গে জীবন চলার অঙ্গীকারবদ্ধ হবেন দক্ষিণী বিনোদন জগতের সুপারস্টার অভিনেতা-অভিনেত্রী। আজকাল যখন নিজেদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার প্রবণতা বাড়ছে তখন পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্তকে বিক্রি করতে নারাজ বিজয়-রশ্মিকা। তাই বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের ছবি বা ভিডিওর ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।এমনকী যাঁরা বিয়ের ছবি ও ভিডিও তুলবেন, সেই পেশাদার ফটোগ্রাফারদের টিমের সঙ্গেও কঠোর আইনি চুক্তি সাক্ষর করা হয়েছে যাতে একটি ছবিও বিয়ের আগে বাইরে না আসে।

বিজয়-রশ্মিকার বিয়ের আমন্ত্রণপত্রে রয়েছে বিশেষ চমক। কার্ডের সঙ্গে দেওয়া হচ্ছে উপহার-বাক্স। সেখানে রয়েছে ‘ন্যাশনাল ক্রাশ’ নাম দেওয়া একটি সুগন্ধির বোতল। এ ছাড়াও রয়েছে একটি হাতে মাখার বিশেষ ক্রিম, সঙ্গে পায়ের যত্ন নেওয়ার একটি ক্রিম। সঙ্গে আছে ‘রাউডি’ তথা বিজয়ের পরিধান ব্র্যান্ডের টিশার্ট আর কাজুর বাক্স।ঘনিষ্ঠ পরিবৃত্তে অগ্নিসাক্ষী করে বিয়ের মন্ত্র উচ্চারণ করলেও আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের আয়োজন করেছেন হবু দম্পতি।আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও উপস্থিত থাকবেন বলে খবর।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →