ত্বিশা মৃত্যু মামলায় নিরপেক্ষ তদন্তের বার্তা , সিবিআইকে দায়িত্ব সুপ্রিম কোর্টের

মডেল অভিনেত্রী ত্বিশা শর্মার (Model actress Tisha Sharma) রহস্য মৃত্যুর ঘটনায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের (Supreme Court)। সোমবার (Monday)এই ঘটনার স্বতঃ প্রণোদিত মামলা গ্রহণ করে শীর্ষ আদালত। এবং আদালত জানিয়ে দেয়, এই ঘটনার তদন্ত হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বাধীন এবং পক্ষপাতহীন ভাবে। একই সঙ্গে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta) আদালতে জানান, খুব তাড়াতাড়ি তদন্তভার দেওয়া হবে সিবিআইকে।
Sponsored

শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে বলা হয় যেহেতু মৃতার স্বামী পেশায় আইনজীবী (Lawyer) এবং শাশুড়ি অবসরপ্রাপ্ত বিচারক (Retired Judge) হওয়ায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আদালত স্পষ্ট জানায়, বিচারব্যবস্থা বা প্রশাসনের উপর কোনও প্রভাব পড়ছে এমন ধারণা তৈরি হওয়াও অত্যন্ত উদ্বেগজনক। সেই কারণেই আদালত নিজে থেকে মামলাটি গ্রহণ করেছে, যাতে তদন্ত প্রক্রিয়ার উপর সাধারণ মানুষের আস্থা অটুট থাকে এবং কোনও পক্ষের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।
এদিন আদালত আরও জানায়, এই সংবেদনশীল মামলায় অযথা জনসমক্ষে মন্তব্য না করে সমস্ত পক্ষকে তদন্তকারী সংস্থার কাছে নিজেদের বক্তব্য তুলে ধরা উচিত। একই সঙ্গে আদালতের বার্তা, কোনও পূর্বধারণা নয়, শুধুমাত্র তথ্য ও প্রমাণের ভিত্তিতেই এগোতে হবে তদন্ত। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকার মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করেছে বলেও আদালতে জানানো হয়েছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
