মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডল (৩৪)। তাঁর মৃত্যুতে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
Sponsored

এক্স হ্যান্ডেলে অভিষেক বিএসএফ জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি জানিয়েছেন, "মালদহ জেলার এক সাহসী বাঙালি বিএসএফ (BSF) জওয়ান মণিপুরের উখরুল জেলায় মোতায়েন ১৭০তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন। তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের রেখে গিয়েছেন। যারা বাংলাকে ‘পরিবর্তন’ নিয়ে বড় বড় বুলি আওড়ান, তাঁদের উচিত সবার আগে মণিপুরের পরিস্থিতির দিকে তাকানো।"
আক্রমণ শানিয়ে অভিষেক বলেন,"প্রধানমন্ত্রী এবং তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী-উভয়েরই বাংলায় নির্বাচনী প্রচার চালানোর জন্য অফুরন্ত সময় রয়েছে। অথচ তিন বছর ধরে মণিপুরে জাতিগত হিংসা চলছে। এর কোনও স্থায়ী সমাধান খুঁজে বের করতে পারেনি। এই সহিংসতায় এখনও পর্যন্ত প্রায় ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন ও আহত হয়েছেন।"
অভিষেকের Abhishek Banerjee) সংযোজন,"বাংলায় এসে ‘পাল্টানো দরকার’ বলে চিৎকার জুড়ে দেওয়ার আগে, মোদি এবং শাহ- আপনাদেরই ‘অষ্টলক্ষ্মী’ রাজ্যের সেই অসহায় মানুষদের জন্য অর্থবহ কিছু একটা করে দেখান।"
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
1h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
2h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
3h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
3h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
5h ago
More from শিরোনাম
View All →
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
6h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
21h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
