IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য থাকার পরেও এই পেসার এখনও ঘরোয়া ক্রিকেটে এবং এবারের আইপিএলে (IPL) লখনউ সুপার জায়ান্টসের (lucknow super giants) হয়ে নিজের ছন্দে খেলতে তৈরি। অবসরের জল্পনা উসকে দেওয়া হলেও, শামি(Mohammed Shami) স্পষ্ট করে দিয়েছেন যে ক্রিকেট ছাড়ার দিন এখনও দূরে। বরং প্রতিটি বল, প্রতিটি ম্যাচ উপভোগের মধ্য দিয়েই তিনি নিজেকে প্রমাণ করতে চাইছেন।
Sponsored

জাতীয় দলে সুযোগ না দিলেও সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে তাঁর স্পষ্ট বার্তা,এখন অবসর নিয়ে ভাবতেই চান না তিনি। এই ধরনের চিন্তা পারফরম্যান্সে প্রভাব ফেলে। শামি আরও বলেন , “যখন মনে হবে আমি ক্লান্ত, সেই দিনই ক্রিকেট থেকে দূরে চলে যাব। কিন্তু এখনও আমি ক্লান্ত নই । বরং খেলাটাকে উপভোগ করছি এবং নিজের ছন্দে আছি। অবসর ভাবতে গেলে খেলার আনন্দই চলে যাবে।” অর্থাৎ জাতীয় দলের ডাক না পাওয়া বা বারবার বঞ্চিত হওয়া তাকে হতাশ করতে পারেনি। বরং লখনউয়ের দায়িত্ব তাকে নতুন উদ্দীপনা দিয়েছে।
৩৫ বছর বয়সি শামি , রঞ্জি থেকে বিজয় হাজারে, সব ফর্ম্যাটে দাপট দেখিয়েও জাতীয় দলের নির্বাচকদের কাছে এখনও ব্রাত্য । তবুও লখনউকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নিজের সবটা দেওয়ার। দলকে একশো শতাংশ দিতে প্রস্তুত। শামির কথায়, ‘‘বোলার হিসাবে নিজের ১০০ শতাংশ দিতে চাই। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমি শুধু চেষ্টাই করতে পারি। নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি না। বাকিটা দেখা যাবে। দেখুন লখনউ কর্তৃপক্ষ আমার উপর আস্থা রেখেছেন। আমিও দলের জন্য নিজের সবটা উজাড় করে দেব। আসল হল তৃপ্তি পাওয়া। সেটা অনুশীলনে হোক বা ম্যাচে।’’
২০২৫ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-এর হয়ে নয়টি ম্যাচে মাত্র ছয় উইকেট নেন। তবুও হাল ছাড়ার পাত্র নন তিনি। এবার লখনউয়ের জার্সিতে সেই পুরনো দাপুটে ফর্ম ফিরে পেতে মরিয়া শামি ।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
2h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago





