Site Logo

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

EBBS Desk·
ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন নয়া সভাপতি। সচিবের দায়িত্ব দিলেন ওয়াসিম আক্রম। পদে এসেই সমর্থকদের আইএসএলে(ISL) ফের খেলার আস্বাস দিলেন ওয়াসিম।

Sponsored

Sranchi In Article

এই মরশুমে আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব(Mohammedan Sporting Club), আশ্বাস নব নিযুক্ত সচিব ওয়াসিম আক্রমের নতুন সচিব ওয়াসিম আক্রম বলেন, "আমরা এই মরশুমে আইএসএল(ISL) খেলবে। আমার সঙ্গে যে টুকু কথা হয়েছে তাতে আমরা আইএসএল খেলব। আমাদের ১৫ কোটি টাকার দেনা আছে সেটা না মেটালে ফিফা ব্যান উঠবে না। আমাদের এখন কোনও স্পনসর নেই। আগের স্পনসর এখন কাজ করছে না।"

বিশ্ব বাংলা সংবাদকে সভাপতি হুমায়ুন কবীর বলেন, "আমরা ১৩৫ বছরের পুরানো ক্লাব। আমাদের লক্ষ্য সছতা বজায় রেখে কমিটি গঠন করা। গৌরব অক্ষুন্ন রাখার চেষ্টা করব। যারা আর্থিক ভাবে সহায়তা করবে তাদের পূর্ন সম্মান দেওয়া হবে। আমরা কয়েক দিনের মধ্যেই স্পনসরের নাম জানিয়ে দেব। আগামী ১৯-২০ তারিখের পরই দল ঘোষণা করা হবে। আমাদের দল তৈরি আছে। আমরা ১০ দিনের প্রস্তুতি শিবির করব।"

আইএসএল খেলা প্রসঙ্গে সভাপতির বক্তব্য, "আইএসএল খেলাটা কোর্টের বিচারাধীন। আমরা আইনি পরামর্শ নিচ্ছি আশা করছি কোর্টের নির্দেশে আমরা আইএসএল খেলতে পারব। কঠিন পরিস্থিতিকে সহজ করার জন্যই আমরা এসেছি।"

এদিকে নতুন কোম্পানি গঠন করা হচ্ছে ক্লাবের।নতুন ব্যাংক অ্যাকাউন্ট চালু হবে। আগের প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকছে না। নতুন কোম্পানী ফুটবল দল পরিচালনা করবেন। আগের কমিটিতে যারা কমিটিতে ছিলেন সবাই পদত্যাগ করেছেন। নতুন কমিটির উপদেষ্টা হয়েছেন আইনজীবী ফিরদোসি শামীম,কাজী মাসুম আখতার। বাকি কমিটি ২০ জুনের পর ঘোষণা হবে। ৮ জন সহ সভাপতি হবে।পূর্বতন কমিটির আমিরুদ্দিন ববি ও বেলাল আহমেদ খানের নতুন কমিটিতে থাকার সম্ভাবনা রয়েছে।

উপদেষ্টা শামিম বলেন, "আগের কমিটির থেকে ক্লাবের যাবতীয় তথ্য চেয়েছি, এমনাকি কোম্পানি বিষয়ক কমিটি চেয়েছি। আগে কয়েক জনের মধ্যে ক্ষমতা সীমাবদ্ধ ছিল, এবার সেটা হবে না।"

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →