Site Logo

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে 'ফাইনালে' ফোকাস লোবেরার

EBBS Desk·
ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে 'ফাইনালে' ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে খামতি রাখতে রাজি নয় সবুজ মেরুন ব্রিগেড।।

Sponsored

Sranchi In Article

বড় ম্যাচে (Derby) আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত টুটু বোসের জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। ডার্বির পুরো টিকিট শেষ হয়ে গিয়েছে।ম্যাচ শেষে অতিরিক্ত ২০০ বাস থাকবে, চলবে অতিরিক্ত মেট্রো। পাশাপাশি অতিরিক্ত ফেরি সার্ভিস থাকবে। টিফো নিয়ে থাকছে কঠোরতা। কোনও রাজনৈতিক টিফো আনা যাবে না। গ্যালারির প্রতিটি ব্লকে থাকবে পানীয় জল।

এদিকে, বাগান শিবিরে সুখবর পুরো ফিট অপুইয়া। আজকের ম্যাচে খেলতে পারবেন।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোচ সার্জিও লোবেরা বলেন, আগামী কালের ম্যাচ আমাদের কাছে ফাইনাল ম্যাচ। তিন পয়েন্ট পেতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। দু দলের স্কোয়াড খুব ভালো, ভালো প্লেয়ার আছে। আমি আবার বলছি এই ম্যাচ আমাদের কাছে ফাইনাল।
আপুইয়া পুরো ফিট সে আগামী কালের জন্য রেডি। মিগুয়েল সুধু একা নয়। আরও অনেকে আছেন, আমরা কখন ও এক জনের দিকে ফোকাস করে ভুল করি না।

স্ট্রাইকারদের গোল করতে না পারা নিয়ে বাগান কোচ বলেন, আমি মানচি শেষ কয়েকটি ম্যাচে গোল সেভাবে আসেনি সুযোগ কাজে লাগানো যায়নি। অতীত নিয়ে ভাবছি না। আমি তাদের সঙ্গে কথা বলছি।জেমি কাল থাকবে কিনা সেটা কাল বলতে পারব। আমি মনে করি ইস্টবেঙ্গল সেরা স্কোয়াড এবারের লিগে। তারা সেরা জায়গায় আছে।ফাইনাল ম্যাচে তারা আমাদের জন্য শক্ত প্রতিপক্ষ।

আপনি কতটা আত্মবিশ্বাসী? এই প্রশ্নে লোবেরা বলেন,
আমরা অতীত নিয়ে ভাবছি না। আমাদের জন্য দারুন সুযোগ। প্রতিপক্ষ এর থেকে আমরা ভালো খেলে জয় পেতে হবে। আমাদের কাল জিতেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে হবে। অমাদের সেরাটা দিতে হবে আমাদের সমর্থকদের জন্য।

একই সঙ্গে তিনি বলেন, মোটিভেশন এর কোনো অভাব নেই। সবাই ট্রফি জিততে চায় আগামী কালের ম্যাচ শুধু হৃদয় দিয়ে ব্রেন দিয়ে খেলতে হবে

যা পরিস্থিতি তাতে আমি খুব খুশি এই রকম ম্যাচে ডাগ আউট এ থাকবো আমার কেরিয়ারে এরাম পরিস্থিতি খুব কম এসেছে।

আলবার্তো বলেন,আমি শেষ বছর গোল করেছিলাম বেশি ম্যাচ খেলেছিলাম বলে।আমাকে যে কাজ দেওয়া হয় সেটা পালন করার চেষ্টা করি। মিগুয়েল সহ বাকিদের আটকানো- আমরা প্ৰস্তুতি একই থাকবে। আমি জানি আগামী কালের ম্যাচ অন্য রকম হবে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →