Site Logo

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

EBBS Desk·
ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের ডার্বি ম্যাচ।

Sponsored

Sranchi In Article

৪-২-৩-১ ছকে দল নামান কোচ সার্জিও লোবেরা। গোয়া ম্যাচের দলের তুলনায় কাশীর বিরুদ্ধে ছয় পরিবর্তন করেন কোচ লোবেরা। ম্যাচের শুরু থেকে মাঝমাঠের রাশ নেওয়ার চেষ্টা করে সবুজ মেরুন ম্যাচের ৮ মিনিটে বিপক্ষের বক্সে একক দক্ষতায় সাহালের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হল। ৯ মিনিটে কাশির মহম্মদ আসিফ যে সুযোগ নষ্ট করলেন তা পাড়া ফুটবলেও হয় না। ফাঁকা গোলে বল ঠেলতে পারলেন না আসিফ। ২১ মিনিটে বক্সের বাইরে সাহালকে ফাউল করলে ফ্রি কিক পায় মোহনবাগান। তবে নির্বিষ ফ্রি কিক নিলেন রবসন।

বলের নিয়ন্ত্রণ থাকলেও আক্রমণভাবে ভেদশক্তি ছিল না । ফলে বক্সের আশে পাশেই আক্রমন সমাপ্ত হয়ে যাচ্ছিল। প্রথমার্ধে একটাও ওপেন করতেও পারলেন না কামিংস মনবীররা।
ম্যাকলারেনকে বেঞ্চে রাখেন লোবেরা , কামিংসও আগের ফর্মে নেই। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লোবেরা কামিংস ও রবসনকে তুলে নামালেন ম্যাকলারেন ও লিস্টনকে, ডিফেন্সকে শক্তিশালী করতে আময়কে তুলে নামালেন শুভাশীষকে। এতেই সচল হল বাগানের আক্রমণ।ইন্টার কাশীর রক্ষনে চাপ বাড়ালেন ম্যাকলারেন মনবীররা। দিমিত্রি যেন অতীতের ছায়া মাত্র দূর পাল্লার শট নেই, সুযোগ পেলেও কাজে লাগাতে পারছেন না। ৬৬ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না সাহাল।

বাগান ফুটবলাররা এতটাই হতশ্রী পারফরম্যান্স করলেন তাতে বল ঠিক মত ধরতেই পারছিলেন না।

৮৫ মিনিটে বক্সে বল পেয়েও কাজে লাগাতে পারলেন না। দিমির জায়গায় কিয়ানকে নামান লোবেরা। নামিয়ে দিলেন থাপাকেও। কাজের কাজ কিছুই হলো না শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হল ।ম্যাচ ইন্টার কাশীর বিরুদ্ধে করে শীর্ষস্থান অধরাই থাকল বাগানের। ইস্টবেঙ্গলের মতোই মোহনবাগানের পয়েন্ট ১১ ম্যাচে ২২। গোল পার্থক্যে এক নম্বরে থাকল লাল হলুদ। আগামী রবিবার ডার্বি ম্যাচই এবারের লিগের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →