ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা সবুজ মেরুন শিবিরে। দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে খেলবে না আপুইয়া। জেসন কামিংসকে নিয়েও অনিশ্চয়তা আছে। বুধবার অনুশীলনে কামিংসকে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
Sponsored

ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট টেবলে একটু পিছিয়ে আছে মোহনবাগান (Mohun Bagan)। গোল পার্থক্যেও এগিয়ে আছে লাল হলুদ। তবে বাকি সব কিছু ভাবতে নারাজ মোহনবাগান শিবিরে। নিজেদের খেলায় ফোকাস করতে চাইছে সার্জিও লোবেরার দল। বুধবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা ও ফুটবলার দিমিত্রি পেত্রাতোস।
সের্জিও লোবেরা বলেন, আমার মনোভাব সব সময়ই ইতিবাচক। চ্যাম্পিয়ন হতে গেলে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। সহজ নয়, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে আমরাও চ্যাম্পিয়ন হতে পারি।সমর্থকদের থেকে আমরা কিছু চাইতে পারি না। কেবল তাদের ফিরিয়ে দিতে হবে। ডার্বিতে প্রতিটা মূহুর্তে তারা আমাদের সমর্থন করে গিয়েছে। সমর্থকরা চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে। আশা করি আমরা পারব, আমাদের আবেগী সমর্থকদের জন্য নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে।
দিমিত্রি পেত্রাতোসও জানিয়ে দিয়েছেন, আমরা আগামীকাল মাঠে নিজেদের সেরাটা দেব। পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। একই মনোভাব থাকে, সব সময় মাঠে নামি নিজের সেরাটা দেওয়ার জন্যই। আর মাত্র একটা ম্যাচ বাকি আছে। আমরা উপভোগ করব, নিজেদের সেরাটা দেব। সমর্থকদের বলব আসুন সমর্থন করুন আমাদের। পুরনো দিমিত্রির ফর্ম কোথায় হারিয়ে গেল? এই প্রশ্নের উত্তরে বাগানের অসি তারকার জবাব"আর মাত্র একটা ম্যাচ বাকি আছে।"
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
