অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান প্রদান করা হয়। সেদিনই মোহনবাগানের ক্যান্টিন তাঁর নামে করার আবেদন করেন টুটু। মোহনবাগান ক্লাবে চূনী গোস্বামী থেকে অঞ্জন মিত্রের নাামাঙ্কিত স্থান আছে, এবার সেই তালিকায় জুড়ছেন টুটুও!
Sponsored

টুটুর(Tutu Bose) স্মরণ সভা বড় করে করার পরিকল্পনা নিচ্ছে মোহনবাগান ক্লাব। তবে ক্লাব নয় টুটুর স্মরণসভা হতে পারে নেতাজী ইন্ডোরে। বেশি সংখ্যায় সদস্য সমর্থকরা যাতে স্মরণসভায় যোগ দিতে পারেন তা নিয়ে ভাবনা চিন্তা করছেন কর্তারা।
মোহনবাগান সমর্থকদের চোখে চোখ রেখে জবাব দিতে শিখিয়েছেন টুটু বোস | আবেগ তাড়িত মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত বলেন, ''আমার সঙ্গে টুটুদার পরিচয় দীর্ঘদিনের। আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর মতো। আমার বাবাকে হারিয়েছি। সেই দিক থেকে বলতে গেলে টুটুদা, অঞ্জনদা ছিলেন আমার অভিভাবক। আজ আমি অভিভাবকহীন হলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের বলেছেন নেতাজী ইন্ডোরে বড় করে স্মরণ সভা করার জন্য। আমরা পরবর্তী বৈঠকে সেই বিষয়ে সিদ্ধান্ত নেব। শুধুমাত্র একটা ক্যান্টিনের নাম করণ করলেই হবে না, টুটু দার যা কর্ম তাতে তাঁর কর্মকাণ্ডকে আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে হবে সেটাই হবে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা। টুটু এবং অঞ্জন দা মোহনবাগান ক্লাবের আধুনিকীকরণ করেছিলেন, আমাদের দায়িত্ব আরও আধুনিক করতে হবে। ''
আগামী রবিবার ডার্বি, সেই ম্যাচে নীরবতা পালনের জন্য ফেডারেশনকে আবেদন করবে মোহনবাগান। তবে কালো আর্ম ব্যান্ডের কোনও পরিকল্পনা নেই বাগানের।
ক্লাব তাঁবুতে আসেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক , ফেডারেশন সভাপতি কল্যান চৌবে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ টুটু বসু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটু বোস। বাংলার ফুটবলের সঙ্গে টুটু বসুর সম্পর্ক ছিল বরাবরই আত্মিক। আমি মোহনবাগান ক্লাবে এসেছি ব্যক্তিগত ভাবে ও রাজ্য সরকারের তরফে প্রয়াত টুটু বোসকে শ্রদ্ধা জানাতে।
মোহনবাগান সুপার জায়ান্টের তরফে আজ টুটু বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানান মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী এবং স্টেডিয়াম ম্যানেজার আশীষ সরকার।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
