Site Logo

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

EBBS Desk·
মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun Bagan SG) তাদের ৭ ফুটবলারকে ডেকে নিল এবং তারা লন্ডন ও যাবে না ইউনিটি কাপের জন্য। যেহেতু এই টুর্নামেন্ট ফিফা স্বীকৃত নয় তাই ফুটবলার ছাড়তে বাধ্য নয় বলে জানানো হয়েছে সবুজ মেরুনের পক্ষ থেকে। ১ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিতে আছেন ফুটবলাররা।

Sponsored

Sranchi In Article

 

এই নিয়ে লাল হলুদ কর্তা দেবব্রত সরকার কটাক্ষ করে বলেন,আমাদের ক্লাবে সবাই জাতীয় দলে যোগ দিয়েছে শুধু আনোয়ার ছাড়া, ওর চোট আছে। আমাদের পরম্পরা জাতীয় দলে ফুটবলার ছাড়া।  কারন দেশের ফুটবল না এগোলে এগোবে না।

 

কলকাতায়এআইএফএফের বিশেষ সাধারণ সভায় ২০২৫ জাতীয় ক্রীড়া প্রশাসন আইনকে মান্যতা দেওয়া হল। দেশের অন্যান্য জাতীয় ক্রীড়া সংগঠনগুলির মতো এই আইন অনুযায়ী এখন থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালিত হবে।

শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় আইএসএলের বানিজ্যিক স্বত্ত্বের জন্য জিনিয়াস স্পোর্টসের প্রস্তাবিত বিডকে খারিজ করে দেওয়া হয়েছে। এবার বিষয়টি ফের কার্যকরী কমিটির কাছে যাবে এবং পরবর্তী বিশেষ সাধারণ সভায় তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ন্যাশানাল স্পোর্টস গভর্নেন্স এক্টকে মান্যতা দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।

লাল হলুদের কর্তা দেবব্রত সরকার বলেন, আমার আশা করি আইএসএল বন্ধ হবে না। আমি গতকাল কল্যাণকে বলেছি আমরা দেশের হয়ে খেলব  তাই দ্রুত রোড ম্যাপ চেয়েছি।

এদিকে, কঠিন সময়ে ২ বিধায়কের দ্বারস্থ মহমেডান ক্লাব। একরাশ লজ্জা নিয়ে আইএসএল শেষ করেছে সাদা কালো ব্রিগেড। ক্লাবের আর্থিক সংকট চলছে।।

নওশাদ সিদ্দিকী , হুমায়ুন কবীরকে ট্রাস্টি থেকে চিঠি দেওয়া হয়েছে ইনভেস্টটর আনার, সাংবাদিক সম্মেলন করেন কামারউদ্দিন ও রাজু আহমেদ। ইনভেস্টর আসলে কি আপনারা পদ ছাড়বেন , সেই নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন কর্তারা।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →