বার পুজোয় লক্ষ্মীলাভ, পরিকাঠামোর উন্নতির অঙ্গীকার মোহনবাগানের

নতুন আশা, নতুন স্বপ্নকে সঙ্গী করেই শুরু হল আরও একটা নতুন বছর। ১লা বৈশাখ মানেই হাল খাতা মিষ্টি মুখ আর ময়দানের ঐতিহ্যের বারপুজো। মোহনবাগান(Mohun Bagan) ক্লাবে বার পুজোর দিনেই ফুটবলের পাশাপাশি হকি, ক্রিকেট পরিকাঠামো উন্নয়নের শপথ।
Sponsored

মোহনবাগান(MohunBagan) ক্লাবে বার পুজো শুরু হল সকাল ৯.৪০ মিনিটে সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত সহ কর্তারা, অধিনায়ক শুভাশিস বসু এবং মনবীর সিং অংশ নিলেন বার পুজোয়। প্রবল গরমে সদস্য সমর্থকদের উপস্থিতি খুব বেশি না হলেও, আবেগের কমতি ছিল না।
বিগত কয়েক বছর ধরেই বার পুজোর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সবুজ মেরুন, এবারও তার ব্যতিক্রম হল না। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেই হল সংবর্ধনা পর্ব। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় সহ বেশ কয়েকজন সংবর্ধনা দেওয়া হল। পাশাপাশি হকি, ক্রিকেট এবং অ্যাথলেটিক্সে নতুন স্পনসর পেল মোহনবাগান ক্লাব। বারপুজোর দিনেই লক্ষ্মীলাভ গঙ্গাপারের ক্লাবে।
আগেই হকি অ্যাকাডেমি করার কথা ঘোষণা করেছে মোহনবাগান। এবার ক্লাবের মধ্যেই ক্রিকেট অ্যাকাডেমির পরিকল্পনা নিয়েছে। বর্তমানে অত্যন্ত জনপ্রিয় প্রিকিল বল কোর্ট তৈরি করতে চাইছেন কর্তারা।
সভাপতি দেবশিস দত্ত বলেন, হকির পাশাপাশি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি হবে। আমরা সেটা ক্লাবেই হবে। এই নিয়ে সেনার সঙ্গে কথাও হয়েছে। পাশাপাশি দেবাশিস দত্ত উল্লেখ করেছেন, মোহনবাগান সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। আমি মনে করি গত ম্যাচটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট কারণ জয় পাওয়াটা খুব দরকার ছিল। জয় না পেলে আমরা চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতাম।
সচিব সৃঞ্জয় বোস বলেন, মোহনবাগান সব সময় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই। আমরা হকি ক্রিকেটের অ্যাকাডেমির পরিকল্পনা করেছি, একটা প্রিকল বল কোর্ট করতে চাই। একইসঙ্গে ইস্টবেঙ্গল নিয়ে তিনি বলেন, এত বছর ধরে ইস্টবেঙ্গল যে প্রতিদ্বন্দ্বীতা করছে সেটা ভালো কথা।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
