Site Logo

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

EBBS Desk·
রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee) দাম। বিশ্বব্যাপী বাণিজ্যের ঝুঁকি তীব্রতর হওয়ায় বিদেশী বিনিয়োগকারীরা ভারতের বাজার (share market) থেকে অর্থ তুলে নিচ্ছেন।

Sponsored

Sranchi In Article

সোমবার সকালে এক ধাক্কায় ২১০০ পয়েন্টের বেশি নেমে সেনসেক্স (Sensex) হয়েছে ৭৬,৭৪১.২৯। তবে সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সেনসেক্সের পয়েন্ট পরেছে প্রায় ১৮০০। অন্যদিকে নিফটি (Nifty) ৬৪৭.৬০ পয়েন্টে পড়ে হয়েছে ২৩,৮০২.৮৫ পয়েন্ট। যুদ্ধের বাজারে সবচেয়ে বেশি ধস নেমেছে ব্য়াঙ্কিং, আইটি সেক্টর এবং ধাতব সংস্থার স্টকগুলিতে।

এদিকে এদিন সকালে লেনদেনের শুরুতে এক মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.৩০ টাকা। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বব্যাপী সংঘাতের পরিস্থিতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগকারীদের বাজার থেকে অর্থ তুলে নেওয়া—এই কারণগুলিতে শেয়ার বাজারে যেমন রক্তক্ষয় হয়ে চলেছে, একই ভারে ভারতীয় মুদ্রা দুর্বল হচ্ছে। গত ৪ মার্চ প্রথমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় টাকার (Rupee) দাম ৭০ পয়সা বেড়ে ৯২ টাকার গণ্ডি ছাপিয়ে যায়। মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯২.১৭ টাকা। এবার তা সর্বকালের রেকর্ড (record) ছুঁয়ে হল ৯২.৩০ টাকা।

আরও পড়ুন : চলে গেলেন ‘রসিক’ তমাল রায়চৌধুরি: সোমে শ্রদ্ধা টেকনিশিয়ান স্টুডিয়োতে

২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। এরই মধ্যে ইরানের সেনা বাহিনী জানিয়ে দিল, ৬ মাস ধরে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারে তারা। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে তাঁরা কোনওরকম সমঝোতায় যেতে রাজি নন। ১০ দিন পার... কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার তো কোনও লক্ষ্মণ নেই, উল্টে আরও ভয়াবহ আকার নিচ্ছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →