Site Logo

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

EBBS Desk·
দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে ঊর্ধ্বমুখী হবে উষ্ণতা। কিন্তু একেবারে বিপরীত ছবি উত্তরে। পার্বত্য এলাকায় বাড়ছে বৃষ্টি দুর্যোগ। এরই মাঝে সুখবর শোনাল মৌসম ভবন। সপ্তাহান্তে বর্ষা ঢুকছে দেশে, শনিবারই প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামানে!

Sponsored

Sranchi In Article

আবহবিদরা বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছর সময়ের আগেই বর্ষার মরসুম শুরু হয়ে যেতে পারে।সাধারণত ৩০ মে বা ১ জুন কেরলে বর্ষা ঢোকে। কিন্তু এ বার তা এগিয়ে আসতে চলেছে। শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কায় জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার আকাশ আংশিক মেঘলা। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →