Site Logo

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

EBBS DESK·
অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা রায়ের পুত্র নির্বাণ রায়ও (Nirban Ray)। অভিযোগ, তাঁদের বিরুদ্ধে ৪ মে ভোটের ফল ঘোষণার পরে টালিগঞ্জ থানা  (Tollyganj) এলাকায় বিজেপি (BJP) কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র নিয়ে হুমকি ও মারধরের অভিযোগ‍ ওঠে। এমনকী, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আদালত তাঁদের জামিন মঞ্জুর করে।

Sponsored

Sranchi In Article

রাজ্যে পালাবদল। বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফল প্রকাশ হতেই লাগাতার অশান্তির অভিযোগ। টালিগঞ্জ থানা এলাকায় অশান্তির তৈরির অভিযোগ ওঠে মালা রায় (Mala Ray) এবং তাঁর ছেলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র হাতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে অস্ত্র আইনে নোটিশ জারি হয়। সঙ্গে তাঁর পুত্র নির্বাণ-সহ ২৪ জনের বিরুদ্ধেও অস্ত্র আইন ও একাধিক ধারাতে মামলা রুজু করে টালিগঞ্জ থানা। এদিন মালা ও তাঁর ছেলে আলিপুর মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। হাজার টাকা বন্ডে তাঁদের জামিন মঞ্জুর হয়।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →