টি২০ বিশ্বকাপে ফেভারিট ভারত, সূর্যদের জন্য সতর্কবার্তাও দিলেন ধোনি

আগামী শনিবার থেকে টি২০ বিশ্বকাপে ( T20 World Cup)অভিযান শুরু করছে ভারত। গতবারের চ্যাম্পিয়ন এবার নামছে খেতাব ধরে রাখতে। বিশ্বকাপে ভারতের সম্ভাবনা তথা আশা-আশঙ্কার বিষয় গুলি নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni )।শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
Sponsored

২০০৭ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপ ( T20 World Cup )জিতেছিল ভারত। টি২০ এমন একটা খেলা য়েখানে ছোট দলগুলিও চমক দিতে পারে।সংক্ষিপ্ত ফরম্যাটে শক্তিশালী দলগুলোরও যে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা জানিয়ে রাখলেন ধোনি(MS Dhoni)। যে দলে যত বেশি বিকল্প সেই দল তত বেশি সুবিধা পাবেন বলে উল্লেখ করেছেন এমএসডি।
ধোনি বলেছেন, “টি-২০ তোমার দলের ক্রিকেটারদের একটা দিন খারাপ যেতে পারে। আবার প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের হয়তো সেটাই দিন। যা কিছু হতে পারে। তাই অধিনায়কের হাতে বিকল্প থাকাটা খুব জরুরি। বিশেষ করে নক আউট পর্বে। তাই আমি সকলকে বলব, চোট যেন না লাগে। পাশাপাশি শিশির কিন্তু ফ্যাক্টর হতে পারে।”
মেন ইন ব্লু- সব থেকে শক্তিশালী দিক কোনটি? এই প্রসঙ্গে ধোনি বলেন, “দলের প্রত্যেকেই অভিজ্ঞ। এই ফরম্যাটে প্রত্যেকেই দীর্ঘদিন ধরে খেলছে। চাপের মুখেও খেলার অভিজ্ঞতা রয়েছে। এই দলে যেই খেলুক, যে জায়গায় খেলুক, তাদের প্রত্যেককেই সেই চাপ নিয়ে খেলতে হয়েছে। ভারত অন্যতম শক্তিশালী দল, ব্যাটিং বোলিং সব বিভাগে টিম ইন্ডিয়া ছন্দে আছে। একটা দলের ফেভারিট হওয়ার জন্য যা যা দরকার সবই আছে ভারতের।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ এ সিরিজ জেতায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামছেন সূর্যকুমার যাদবরা।
পাশাপাশি কেন ধারাভাষ্য দেন না সে নিয়ে ধোনি বলেছেন, ধারাভাষ্য দেওয়া খুব কঠিন। আমার মনে হয়, খেলার বর্ণনা করা এবং তা করতে গিয়ে যারা খেলাটা খেলছে তাদের সমালোচনা করা, এর মাঝে একটা সূক্ষ্ম রেখা রয়েছে। অনেকেই সেটা বোঝে না।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
