শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই থেকেই তারকাদের আগমন ঘটতে শুরু করে। এক কথায় চাঁদের হাট বসেছিল হাইপ্রোফাইল এই বিয়েতে। সকাল থেকে সন্ধ্যা ভিআইপি অতিথিদের আগমন হতেই থাকল। সচিন-অঞ্জলি অতিথি অ্যাপায়ন করলেন। রোহিত-ধোনিরা(MS Dhoni, Rohit Sharma) আবার নিমন্ত্রণ রক্ষা করেই ছুটলেন ওয়াংখেড়েতে সেমি ফাইনাল ম্যাচ দেখতে।
Sponsored

শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুনের( Arjun Tendulkar )বিয়েতে স্ত্রী সাক্ষীকে নিয়ে হাজির থাকতে দেখা গিয়েছিল ধোনিকে। সেই বিয়ের নিমন্ত্রণ সেরেই ভারতের খেলা দেখতে চলে মাহি। ধোনিও যে সেমিফাইনাল দেখতে চলে আসবেন সেটা কেউই ভাবতে পারেননি। রোহিত এই বিশ্বকাপের প্রচারদূত। ফলে বিভিন্ন ম্যাচেই তাঁকে হাজির থাকতে দেখা যাচ্ছে। রোহিত ধোনির মতোই আসেন নীতা আম্বানিও।
লক্ষ্মীবারের সকাল থেকেই হাই প্রোফাইল এই বিবাহ অনুষ্ঠানে আসতে শুরু করেন অতিথিরা। মুকেশ-নীতা অম্বানি, ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, সস্ত্রীক ইরফান পাঠান সকলকেই দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে এসেছেন। এমনকি বলিউডের সেলিব্রিটিরাও হাজির হন অর্জুন সানিয়ার বিয়েতে। বচ্চন পরিবারের সদস্যরা আসেন।
সন্ধ্যায় ম্যাচ থাকায় দুপুরেই শচীনের ছেলের বিয়ে যান গম্ভীর। সঙ্গে ছিলেন স্ত্রী নতাশা। মুম্বই যে টিম হোটেলে ভারতীয় দল আছে সেখান থেকে ১০ কিমি দূরেই বিয়ের অনুষ্ঠান। অর্জুনের বিয়েতে যান ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। মহেন্দ্র সিংহ ধোনি, হরভজন সিং, যুবরাজ সিংহ, বীরেন্দ্র সেহওয়াগ, সুরেশ রায়না, আশিস নেহরা, পার্থিব প্যাটেল, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, ভেঙ্কটেশ প্রসাদ, জাহির খানরাও ছিলেন। রাতেও বেশ কিছু রাজনীতিবিদ এলেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ৫৪ মিনিট থেকে অর্জুন-সানিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে বলে সূত্রের খবর।শচীনপুত্রের বিবাহ অনুষ্ঠানে বেশ কিছু কঠোর ‘নিয়ম-কানুন’ ছিল।ত্যেক অভ্যাগতের জন্য আলাদা-আলাদা ‘কিউআর কোড’ ছিল। যা দেখিয়ে অনুষ্ঠান-কক্ষে প্রবেশ হয় সবাইকে। প্রতিটি অতিথির জন্য আলাদা করে ব্যক্তি দায়িত্বে ছিলেন, তাদের অ্যাপায়ন করে ভিতরে নিয়ে যাওয়ার জন্য।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
