Site Logo

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

EBBS Desk·
IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই সুপার কিংসের পেসার মুকেশ চৌধুরীর( Mukesh Choudhary ) মা প্রেম দেবী। মুম্বইয়ের টাটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাতৃহারা সতীর্থের পাশে থাকলেন ধোনি।

Sponsored

Sranchi In Article

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই রাজস্থানে নিজের বাড়িতে ফিরে যান সিএসকের ক্রিকেটার। সেখানেই দাদা রাজেশ চৌধুরীর সঙ্গে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন তিনি।

শোকাতুর মুকেশের( Mukesh Choudhary ) সঙ্গে ধোনি শুধু নিয়মিত যোগাযোগই রাখেননি, বরং তাঁর অসুস্থ মাকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন। বড় দাদার মতোই মুকেশকে এই কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে পাশে শক্তি জুগিয়েছেন। শোক কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগেই মুকেশ ফের দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তবে কিছু সূত্রের দাবি, পাঞ্জাব কিংস ম্যাচের আগে তিনি ছোট বিরতি নিয়ে ফের মাঠে ফিরবেন।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন এই তরুণ পেসার। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি দলে যোগ দিয়েছেন বলে খবর। যদিও অন্য সূত্রে জানা গিয়েছে, পারিবারিক শোক কাটিয়ে উঠতে কিছুদিনের বিরতি নিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে ফিরতে পারেন তিনি।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →