পরিবারের ১০ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন, আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

বাংলাতে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ করা হয়েছে শনিবার। বিচারাধীন তালিকায় নাম উঠেছে বাংলার ৬০ লক্ষ নাগরিকের। এবার একই পরিবারের ১০ সদস্যের নাম বিচারাধীন তালিকায় দেখে আতঙ্কে মৃত্যু হল মুর্শিদাবাদের এক বৃদ্ধের। মৃতের নাম আবদুল শেখ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল-কংগ্রেস। সোমবার সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে লালগোলা-বহরমপুর রাজ্যসড়ক (Lalgola-Berhampore State Highway) অবরোধ করে বিক্ষোভে নেমেছে স্থানীয়রা।
Sponsored

মুর্শিদাবাদের তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বুধিয়া মাঠপাড়ার বাসিন্দা আবদুল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবদুল ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই এই এলাকার বাসিন্দা। ভোটার কার্ডে নামের বানানে সমস্যা থাকায় ডাক এসেছিল এসআইআর হেয়ারিং-এ। জমা দেওয়া হয়েছিল প্রয়োজনীয় সব নথিও। কিন্তু তার পরেও পরিবারের ১০ জনের নাম ওঠেনি চূড়ান্ত তালিকাতে। হেয়ারিং-এ ডাক আসার পর থেকেই আতঙ্কে ছিলেন বৃদ্ধা। শনিবার চূড়ান্ত তালিকা দেখার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার রাতে তিনি প্রবল অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ভোরে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বৃদ্ধের। তারপরেই ক্ষোভ ছড়ায় এলাকায়। আরও পড়ুন: দ্বিতীয় দফায় কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? জানাল কমিশন
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
