নওদায় অশান্তি, গালিগালাজ হুমায়ুনের: বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে সেই অশান্তি। ধুন্ধুমার বাঁধিয়ে দিলেন খোদ এজেইউপি (AJUP) প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। পাল্টা তাঁর কনভয়ের (convoy) গাড়ি ভাঙচুর করা হল। সেখানে দূর দূরান্তে কোথাও দেখা গেল না কেন্দ্রীয় বাহিনীকে। কার্যত শান্তিপূর্ণ নির্বাচনের ছন্দ কাটলো বাহিনীর নিষ্ক্রিয়তায়।
Sponsored

মুর্শিদাবাদের নওদায় বেলা বাড়তেই অশান্তির ছবি। এজেইউপি প্রধান হুমায়ুন কবীর নওদার শিবনগর এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। হুমায়ুন ও তাঁর অনুগামীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করতেই তাঁদের দিকে অশ্রাব্য গালিগালাজ করে তেড়ে যান হুমায়ুন। তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী (Cantral Force) পরিস্থিতি সামাল দেয়। তবে বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধা পান হুমায়ুন। ভোটের আগের রাত থেকেই নওদায় (Naoda) তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ বেগমকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ছিল। অভিযোগের তিরে ছিল হুমায়ুনের এজেইউপি। ফলে বৃহস্পতিবার হুমায়ুন এলাকায় ঢুকতেই বিরোধ শুরু হয়। বেগতিক দেখে রাস্তার মাঝে চেয়ার পেতে বসে পড়েন হুমায়ুন।
আরও পড়ুন : নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের
হুমায়ুনের দাদাগিরির প্রতিবাদে এরপরই উত্তপ্ত হয়ে ওঠে নওদা। স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবীরকে (Humayun Kabir) এলাকা ছাড়া করার দাবি তোলেন। এরপরই এলাকায় শুরু হয় পাথরবাজি। আর সেই সময়ে কোথাও দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে (Central Force)। হামলাবাজরা হুমায়ুন কবীরের কনভয়ের একটি গাড়ি ভাঙচুর করে। সেই কনভয় আটকে যাওয়ার অনেক পরে কেন্দ্রীয় বাহিনী এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
