রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে ১১ টায় নবান্নে ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেখানেই কোন মন্ত্রী কোন দফতর পাচ্ছেন সেই বিষয়টি স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পাশাপাশি আজ থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আর্থিক সহায়তা প্রদান শুরু হবে বলে জানানো হয়েছে।
দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক
Sponsored

বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন নিয়ে বিপুল জয়ের পর গত ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্য পাঁচ মন্ত্রী শপথ দিয়েছিলেন। এরপর জুন মাসের প্রথম দিনেই লোকভবনে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তারপরই কে কোন দফতর পাবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। মুখ্যমন্ত্রীর হাতে এখন স্বরাষ্ট্র ও পার্বত্য, অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্কুল ও উচ্চ শিক্ষা, শিল্প ও বাণিজ্য, পরিবহন, পূর্ত, ভূমি ও ভূমি সংস্কার-সহ মূর্ত ৪৩ টি দফতর রয়েছে। সূত্রের খবর স্বরাষ্ট্র ও অর্থ দফতর নিজের হাতে রাখতে পারেন মুখ্যমন্ত্রী। সম্ভবত উচ্চ শিক্ষা ও স্কুল শিক্ষার দায়িত্ব পেতে পারেন স্বপন দাশগুপ্ত এবং শঙ্কর ঘোষ। কোন পূর্ণমন্ত্রীর হাতে স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেওয়া হয় সেদিকেও নজর রয়েছে।
ক্যাবিনেট বৈঠকের পরই এদিন অন্নপূর্ণা যোজনার অর্থ ট্রান্সফারের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে প্রথম পর্যায়ে নথিভুক্ত ১০০ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে DBT-র মাধ্যমে ৩০০০ টাকা করে পৌঁছে যাবে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













