সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)। সকাল দশটা মানে দশটাতেই অফিসে ঢুকতে হবে। দশটা পনেরো বেজে গেলেই লেট মার্ক শুরু হয়ে যাবে। নির্দেশিকা জারি করে জানিয়ে দিল নবান্ন (Nabanna)।
রাজ্য সরকারের তৃতীয় মন্ত্রিসভার বৈঠকের পর সরকারি কর্মচারীদের অফিসে হাজিরা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ১৫ জুন থেকে নবান্নে বাধ্যতামূলক ‘ফেস রিকগনিশন’ (Face Recognition) বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা। প্রত্যেক কর্মচারীকে অফিসে ঢোকা বেরোনোর সময় এই সিস্টেমে নথিভুক্ত করতে হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের সব সরকারি দফতরে এই ব্যবস্থা কার্যকর করা হবে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকা স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কেউ যদি ১০:১৫ মিনিট থেকে ১১ টার মধ্যে অফিসে আসেন তাহলে 'লেট মার্ক' করা হবে। এগারোটার পরে অফিসে ঢুকলে 'অনুপস্থিত' বলে গণ্য হবে। একইভাবে বেরোনোর সময় কেউ যদি পাঁচটা বেজে পনেরো মিনিটের আগে অফিস ছাড়েন তাহলে 'আর্লি ডিপার্চার' (Early Departure) ধরা হবে। এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী নির্দেশ দেওয়া হয়েছে-
রাজ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সরকারি স্তরে একাধিক বদল লক্ষ্য করা গেছে। ওয়াকিবহালমহল মনে করছে, প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের লক্ষ্যেই সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
-
-
-
-
-
- • সকাল ১০:১৫ মিনিটের পরে অফিস ঢুকলে লেট মার্ক হবে।
- • একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি (CL) কাটা হবে।
- • অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে অনুপস্থিত বলে গণ্য করা হবে।
- • মাসে প্রতি তিনদিন লেট করার জন্য একদিনের CL/CCL কাটা হবে।
- • সরকারি বৈঠক বা অফিসিয়াল কাজের কারণে দেরি বা আগাম বেরোনোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
- • সদর দফতরের ৮ কিলোমিটারের মধ্যে বসবাসের ক্ষেত্রে বিদ্যমান ছাড় বহাল থাকবে।
রাজ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সরকারি স্তরে একাধিক বদল লক্ষ্য করা গেছে। ওয়াকিবহালমহল মনে করছে, প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের লক্ষ্যেই সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
