নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং তাঁরা বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে, বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন শশী পাঁজা (Shashi Panja) ও রিজু দত্ত। এদিন শশী পাঁজা দুই পুলিশকর্মীর নাম উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। আরও পড়ুন: দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক
Sponsored

সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, ''এমন দুই পুলিশকর্মীকে নন্দীগ্রামে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে যারা বিজেপির হয়ে কাজ করছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছি তৃণমূলের প্রতিনিধিদল। অজয় মিশ্র ওসি নন্দীগ্রাম ও কুদরাত-ই-খুদা হলদিয়ার ওসি ছিলেন। তাঁরা শুভেন্দু অধিকারীর কাছের মানুষ তাই সুবিধার জন্য তাঁদের এই জায়গাটা দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোন নিরপেক্ষ সিদ্ধান্ত দেখতে পাচ্ছিনা। শুভেন্দুর 'মাসল ম্যান', গুন্ডারা আছেন কিন্তু আইসি তাঁদের এরেস্ট করছেন না। এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও এরেস্ট করা হচ্ছে। ঝন্টু রায় বা অশোক করণ তাদের এরেস্ট করা হচ্ছে না। এত ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাদের জেলে কেন ঢোকানো হচ্ছে না? তাই 'ফেয়ার এন্ড ফ্রি' ভোটের প্রহসন করে লাভ নেই। শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছে তারা হারছে তাই গুন্ডা নামিয়েছে। মারধর চলছে। ফোর্স আসছে আর এরেস্ট করছে তৃণমূলের কর্মীদের, হেনস্থাও করছে। তাই আজ আমরা আজ তিনজন নির্বাচন কমিশনকে বলে এসেছি যে এই অভিযোগকে গুরুত্ব দিতে হবে। পুলিশকে নিরপেক্ষ থাকার বার্তা আপনাকে দিতে হবে।''
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
Just now

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
1h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
2h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
2h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
4h ago
More from শিরোনাম
View All →
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
5h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
