আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর ছুঁড়ে চড়াও হল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) বাড়িতে। গিরিশ পার্কে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ ব্রিগেডগামী বিজেপি কর্মীদের। কোনওক্রমে বাড়ির ভিতরে ঢুকে পুলিশের সহযোগিতায় দরজা বন্ধ করে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান রাজ্যের মন্ত্রী। তবে এলাকায় পরিস্থিতি সামলাতে পাথরের আঘাতে আহত হন বউবাজার থানার (Bowbajar police station) ওসিসহ (OC, Bowbajar) একাধিক পুলিশ কর্মী। শশী পাঁজা দাবি করেন, এলাকায় ফ্লেক্স ছেঁড়া নিয়ে ঝামেলা হওয়ার পরে বিজেপি কর্মীদের বাস থেকে হামলা চালানো হয় তাঁর বাড়িতে। তাঁকেও পাথর ছুঁড়ে আহত করা হয়।
Sponsored


গিরিশ পার্কের বিভিন্ন এলাকায় গো ব্যাক মোদি (Go Back Modi) হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে অশান্তি শুরু হয়। সকালেই একাধিক বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই ব্রিগেডগামী বাস থেকে নেমে বিজেপি কর্মীরা সেই ফ্লেক্স, হোর্ডিং ছেঁড়ার চেষ্টা করে। স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের আটকাতে গেলে হামলা চালানো হয় তাদের উপর। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই সময় আরও একাধিক বাস থেকে হামলা চালানো হয় গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। মুহুর্মুহু পাথর ছোঁড়া হয় বাড়ি লক্ষ্য করে। বাড়ির সামনের জানলার সব কাঁচ কার্যত ভেঙেচুরে যায়। এরপর হামলাকারীরা শশী পাঁজার বাড়ির ভিতরে ঢুকেও হামলা চালানোর চেষ্টা করা হয়।

বিজেপির দুষ্কৃতীরা শশী পাঁজার বাড়ির ভিতরে ঢুকে হামলা চালানোর চেষ্টা করলে আহত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। সেই সময়ে স্থানীয় কলকাতা পুলিশের কর্মীরাও বাড়ির ভিতরে ঢুকে বিজেপি কর্মীদের ঠেকানোর চেষ্টা করেন। ঘটনায় বেশ কয়েক জন তৃণমূল কর্মী আহত হন, যাঁদের লাঠি-বাঁশ দিয়ে মারধর করা হয়। হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে। এরপরই পাল্টা নিজেদের রক্ষা করতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে তৃণমূল কর্মীরাও। কার্যত গোটা এলাকা ঘিরে ফেলে বাঁশ লাঠি ও পাথর নিয়ে হামলা চালায় বিজেপি। যার ফলে কোনওক্রমে মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) বাড়ির ভিতরে ঢুকে নিজেদের রক্ষা করেন তৃণমূল কর্মী, পুলিশ (Kolkata Police) থেকে সংবাদ মাধ্যমের কর্মীরা।
আরও পড়ুন : আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ
রণক্ষেত্র গিরিশ পার্কে (Girish Park) বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করা হলে তাঁদের উপরও পাথর ছোঁড়ে বিজেপি কর্মীরা। আহত হন বউবাজার থানার ওসি। অন্তত ছয় পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। মন্ত্রী শশী পাঁজা জানান, বাসে করে ইট, বোতল, নিয়ে বাসে যাচ্ছিল বিজেপি কর্মীরা। আমাকে আহত করেছে বিজেপির কর্মীরা। ইঁট ছুঁড়ে মেরেছে।
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
