- - - - - -শ্রী মণি শঙ্কর মুখোপাধ্যায়-যিনি শংকর নামে বিখ্যাত- এর প্রয়াণে গভীরভাবে শোকাহত । বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি মানুষের জীবনকে অসাধারণ সংবেদনশীলতা ও অন্তর্দৃষ্টির সঙ্গে তাঁর লেখায় তুলে ধরেছেন। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি, বিভিন্ন প্রজন্মের পাঠককে প্রভাবিত এবং…
— Narendra Modi (@narendramodi) February 20, 2026
বিধানসভা নির্বাচনের আগে বাংলার খারাপ ভালো সব ইস্যুতেই সরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানান মোদি (Narendra Modi)। তা নিয়ে দিনভর চর্চা, তিনি ভুল সম্বোধন করেছেন বলে। তবে এবার সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের (Manishankar Mukhopadhyay) প্রয়াণে নির্ভুল সোশ্যাল মিডিয়া পোস্ট দেশের প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন : শহরকে ভালোবাসতে শিখিয়েছিলেন: শঙ্কর-প্রয়াণে আবেগঘন পোস্ট ‘শাহজাহান রিজেন্সি’ পরিচালকের
শুক্রবার সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলার সাহিত্য জগৎ এক অপূরণীয় ক্ষতির মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষতির কথা নিজের শোকবার্তায় উল্লেখ করেছেন। এবার শোক প্রধানমন্ত্রীর। তিনি লেখেন, শ্রী মণি শঙ্কর মুখোপাধ্যায় (Manishankar Mukhopadhyay) - যিনি শংকর নামে বিখ্যাত- এর প্রয়াণে গভীরভাবে শোকাহত। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি মানুষের জীবনকে অসাধারণ সংবেদনশীলতা ও অন্তর্দৃষ্টির সঙ্গে তাঁর লেখায় তুলে ধরেছেন। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি, বিভিন্ন প্রজন্মের পাঠককে প্রভাবিত এবং ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য অনুরাগীর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কেমন আছেন শাহ
1d ago

আদিবাসী সমাজের অনুষ্ঠান থেকে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ পুরুলিয়া সফর মুখ্যমন্ত্রীর
1d ago

তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি-মাছের তেল-রাসায়নিক! বড় অভিযোগ ED-র, গ্রেফতার সংস্থার প্রমোটার
2d ago

গ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশন
3d ago

নন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
3d ago







