Site Logo

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

EBBS Desk·
কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের দাবি আদায় করতে মাসের পর মাস থাকতে হয়েছে রাস্তায়। অন্যদিকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া বিজেপি সরকার কীভাবে যুব সম্প্রদায়ের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে, তার ছবিও স্পষ্ট। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় এসে বাংলার কৃষকদের (farmers) দুরবস্থার কথা তুলতেই সটান জবাব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। দেশের কৃষকদের দুরবস্থার ছবির সঙ্গে বাংলায় কৃষকদের জন্য দেওয়া সুযোগ সুবিধার ছবির তুলনা স্পষ্ট করে দেন মমতা। আবার বাংলায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া নরেন্দ্র মোদিকে মমতার কটাক্ষ, যুবসাথী (Yubasathi) প্রকল্প ঘোষণার জন্যই জ্বলছেন বিজেপির নেতারা।

Sponsored

Sranchi In Article

যে বিজেপির নেতারা বাংলায় আমীষ খাওয়া নিয়ে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেয়, সেই বিজেপির প্রধানমন্ত্রী বাংলায় মাছ চাষ নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা তৃণমূল নেত্রী জবাব দিয়েছেন, আজ প্রধানমন্ত্রী এসে বলছেন বাংলা মাছ না কি উৎপাদন (fish cultivation) করেনি। তাহলে আপনারা মাছ পান কোথা থেকে? কিছু জানে না শুধু মিথ্যে কথা বলে।

চলতি বছর বাংলায় আলুর উৎপাদন বেশি। সেই সঙ্গে অসময়ের বৃষ্টিতে ব্য়াপক এলাকায় আলু চাষে ক্ষতি হয়েছে। সেই ক্ষতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, বাংলায় কৃষকরা ক্ষতির মুখে। সেখানেই প্রধানমন্ত্রীকে মমতার কটাক্ষ, আমোদি-প্রমোদি বাবু বললেন বাংলার আলু সব পচে যাচ্ছে। সরকার না কি কিছু করে না। ওনারা সব করে দেবেন। আপনার লোকেদের কাছে খোঁজ নেবেন না। ওরা কিছু জানে না। বাংলার আলু চাষিদের (potato farmers) ফসল বিমা আছে। ১৫টি শস্যের চাষিদের ফসল বিমা (crop insurance) আছে। বিনা পয়সায়। কারো কোনও ফসল নষ্ট হলে তার টাকা আমরা দিই। আমরা ধান কিনে নিই। আমরা আলু কিনে নিই। জ্ঞান দেবেন না মিথ্যে কথা বলে। কৃষকের আত্মহত্যা সারা দেশে চলছে। কৃষকদের বাঁচান। তারপরে মিথ্যে কথা বলুন।

আরও পড়ুন : আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

নির্বাচনের আগে বাংলায় কর্মসংস্থান নিয়ে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিদিন বিজেপির নেতারা। শনিবার বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ব্যতিক্রম হলেন না। যেমনই নরেন্দ্র মোদি বাংলায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন, তেমনই তাঁকে সোজাসুজি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের, বাংলায় না কি লক্ষ লক্ষ শূন্য পদ। ওনারা আসলে না কি ফিলাপ করে দেবেন। জিজ্ঞাসা করুন রেলে কত শূন্যপদ আছে? আমি রেলমন্ত্রী ছিলাম জানি। গ্যাংম্যান নেই। পরিষ্কার করার লোক নেই। খাদ্যে ইঁদুর, টিকটিকি ঘুরে বেড়াচ্ছে। প্রতিরক্ষায় কত শূন্যপদ আছে? অন্যান্য জায়গায় কত শূন্যপদ আছে? সেল (SAIL), গেইল (GAIL), এলআইসি (LIC) বিক্রি করেছেন। রেল বিক্রি করতে গিয়েছিলেন। উড়ান বিক্রি করেছেন। দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন নিজেদের স্বার্থে। উনি না কি লক্ষ লক্ষ লোকেদের চাকরি দেবেন। কী বলেছিলেন ২ কোটি বেকার যুবকদের বছরে চাকরি দেবে। একজনকেও দিয়েছে?

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →