একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী (Prime Minister) হিসাবে দেশের সবথেকে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রিত্ব পূরণ করলেন নরেন্দ্র মোদি। তাঁকে সংবর্ধিত করার জন্য এনডিএ (NDA) জোটের তরফ থেকে ভারত মণ্ডপমে (Bharat Mandapam) তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানেই ভারতের দরিদ্র শ্রেণির মানোন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
Sponsored

নরেন্দ্র মোদি সাম্প্রতিক সময়ে যে কোনও বক্তব্য পেশ করতে গিয়ে বারবার কংগ্রেসকেই রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছেন। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। কংগ্রেস (INC) জমানার অবসানেই দেশে উন্নয়ন এসেছে ও দুর্নীতিমুক্ত হয়েছে দেশ, এই বার্তা আবারও ভারত মণ্ডপমে তিনি দেন। আবারও স্পষ্ট করে দেন জাতীয় রাজনীতিতে বিজেপি ও এনডিএ দলগুলির মূল প্রতিপক্ষ জাতীয় কংগ্রেসই।
ভারতের উন্নয়ন নিয়ে মোদির ভাষণে বার্তা যে থাকবে তা বলাই বাহুল্য। তবে দীর্ঘদিন ধরে যে ভারতকে দারিদ্রমুক্ত করার বার্তা ২০৪৭ সালের মধ্যে দিয়েছেন মোদি ও তাঁর সঙ্গীরা, তার কিছুটা বদল বুধবারের বক্তব্যে। বিশেষত যে অর্থনৈতিক পরিস্থিতিতে বর্তমানে ভারত রয়েছে, প্রতিদিন জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার, তাতে সবদিক থেকে চাপে কেন্দ্রের এনডিএ সরকার। এই পরিস্থিতিতে অর্থনৈতিক পরিস্থিতি যে উদ্বেগজনক তাও কার্যত মেনে নিলেন নরেন্দ্র মোদি।
ভারত মণ্ডপমের মঞ্চে এদিন মোদির বার্তা, এনডিএ-র সাফল্য মানুষকে এই আত্মবিশ্বাস দেয় যে একদিন তাঁদের স্বপ্ন পূরণ হবে। আমি বিশ্বাস করি আগামী দিনের দরিদ্ররা আজ নতুন মধ্যবিত্ত শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। এখন আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন তারা আবার দারিদ্রে নেমে না যায়। আমাদের আরও পরিশ্রম করতে হবে।
আরও পড়ুন : কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের
অন্যদিকে, শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের সরকারের ব্যাপক ব্যর্থতার ছবি প্রকাশ্যে আসার পরে দেশের যুবসমাজ আন্দোলনের পথে। এই পরিস্থিতিতে সেই যুবসমাজের বিশ্বাস অর্জনের বার্তা নরেন্দ্র মোদির। তিনি এদিন বার্তা দেন, যুবসমাজ, মহিলা, মধ্যবিত্ত, কৃষকদের আশা পূরণ করতে হবে। আজ প্রতিটি নাগরিক বিকশিত ভারত-এর স্বপ্নে বুঁদ। এটাকে তাঁরা তাঁদের সংকল্প বলে মেনে নিয়েছে। সেই জন্যই আমাদের সমস্ত শক্তি এটা নিশ্চিত করতে দিতে হবে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
