বিএনপি-র উপর ভরসা বাংলাদেশের জনতার, খালেদা পুত্রকে শুভেচ্ছা মোদির

বাংলাদেশ নির্বাচনের ফলাফল (Bangladesh election result) ঘোষণা না হলেও সিংহাসনে যে বিএনপি বসতে চলেছে তা একপ্রকার স্পষ্ট হয়ে গেছে। তিনশো আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয়েছে এবং দুশোর বেশি আসন পেয়ে সরকার গড়ার রাস্তা নিশ্চিত করেছে বিএনপি (BNP)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান, দুটিতেই জিতেছেন তারেক রহমান(Tarique Rahman)। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তাঁর দল। যার ফলে দীর্ঘ সময় পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ। দেশের প্রধান বিরোধীদলের আসনে বসতে চলেছে জামাত। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খালেদা পুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।
আজ কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট, নাগরিক পরিষেবায় নজর মেয়রের
এক বছরের বেশি সময় ধরে দিল্লির আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আওয়ামি লিগ ছাড়াই বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শুরু হতেই বাংলাদেশ জাতীয় দলের জয় এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল। যত সময় এগিয়েছে সেই ছবিটাই স্পষ্ট হয়েছে। শুক্রবার সকালে প্রতিবেশী দেশের ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপি দেশের নির্ণায়ক শক্তির পথে এগিয়েছে। এর জন্য তারেক রহমানকে আমার তরফে উষ্ণ অভিনন্দন। আপনার জয়েই স্পষ্ট যে বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখছেন। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নশীলতার পক্ষে ভারত রয়েছে। আশা করি, আগামী দিনে আপনার নেতৃ্ত্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে যাবে। যে বহুবিধ বিষয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে, তা উভয়ের স্বার্থে কার্যকরী হবে।’
১৭ বছর পর দেশে ফিরে শাসকের আসনে বসতে চলেছেন বিএনপি নেতা তারেক রহমন। ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছোচ্ছে তাঁর কাছে। একদিকে যখন ভারত-বাংলাদেশ বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন মোদি, তখন ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি নেতাদের শুভেচ্ছা জানিয়েছে আমেরিকাও। সমাজমাধ্যমে পোস্ট করে তারেকের সঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। - - - - - - -আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার…
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
