বিহার ভোটের পরে ঘোষণা করেছিলাম গঙ্গাসাগরে পৌঁছাবো: বাংলা জয়ে মনে করালেন মোদি

লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা কমে গেলেও বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার পরেই বিহারের বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের সঙ্গে জোট বেধে বিহার জিতেছিল বিজেপির এনডিএ। সেই জয়ের পরে দিল্লির সদর দফতরের বাইরে থেকে বাংলার জয়ের দাবি করেছিলেন মোদি। সোমবার বাংলার নির্বাচনের ফলাফল ঘোষণার পরে সেই কথাই মনে করিয়ে দিলেন মোদি, সেই দিল্লি সদর দফতরে দাঁড়িয়ে। সেই সঙ্গে প্রথম ক্যাবিনেটে বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু করার ঘোষণা করলেন মোদি।
Sponsored

বাংলার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন বাংলা কথা বলে। বাংলার দেবদেবীদের প্রণাম জানিয়ে। বাংলার জয়ের পরে মোদির পরণেও বাংলা পোশাক। উধাও ট্রেডমার্ক মোদি জ্যাকেট। বাংলার নির্বাচনে জয়ের কৃতিত্ব তিনি বাংলার দলীয় কর্মীদের দিলেন, যাঁরা অনেক অত্য়াচার সহ্য করেও বিজেপির সমর্থনে অটুট থেকেছেন। তিনি জানান, বাংলায় আমাদের কত কর্মী নিজেদের জীবন এই জয়ের জন্য উৎসর্গ করেছেন। বিজেপির কত কর্মীকে অত্যাচার সহ্য করতে হয়েছে। আজ বাংলায় বিজেপির সাফল্য সেই সব কর্মী ও তাঁদের পরিবারকে উৎসর্গ করছি। বাংলার জনতাকে উৎসর্গ করছি।
সেই সঙ্গেই তিনি বিহার বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে উল্লেখ করেন, বিহারের নির্বাচনের ফল যখন এসেছিল তখন এই জায়গা থেকে বলেছিলাম গঙ্গা বিহারের উপর দিয়ে বয়ে গঙ্গাসাগরে যায়। আজ বাংলার জয়ের সঙ্গে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্মই ফুটে গেল। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, আর আজ বাংলা। মা গঙ্গা যে সব রাজ্যের উপর দিয়ে বয়েছে এইসব রাজ্যে এখন বিজেপির এনডিএ-র সরকার।
সোমবার ভোটের ফল প্রকাশের পরই বাংলার বিভিন্ন জায়গায় হিংসা ছবি দেখা গিয়েছে। সেখানেই হিংসায় রোখ লাগিয়ে মোদির বার্তা, আজ যখন বাংলা পরিবর্তনের নতুন পথে প্রবেশ করেছে তখন সব রাজনৈতিক দলকে একটি অনুরোধ করছি। বাংলার আগের দশকে রাজনৈতিক হিংসায় কত জীবন শেষ হয়েছে। আমার স্পষ্ট বার্তা, আজ থেকে বাংলায় নির্বাচনী যে অভ্যাস রয়ে গিয়েছে তাতে পরিবর্তন আসা দরকার। ভয় নয়, ভবিষ্যতের কথা হওয়া দরকার। আসুন হিংসার এই অন্তহীন চক্রকে চিরদিনের মতো নির্মূল করি। কে কাকে ভোট দিয়েছে, কাকে দেয়নি, তার ঊর্ধ্বে উঠে কাজ করুন।
আরও পড়ুন : বাংলায় পদ্ম ফুটল, অভিনন্দন মোদির: গেরুয়া পতাকা ওড়ায় বার্তা শাহর
যে আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় লাগু করা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বিজেপির চির বিবাদ চলেছে, বাংলা জয়ের দিনই সেই প্রকল্প লাগু করার ঘোষণা করে দিলেন মোদি। তিনি ঘোষণা করেন, আজ থেকে বাংলার ভবিষ্যতের পথে এমন একটি যাত্রা শুরু হচ্ছে যেখানে বিকাশ, অটুট বিশ্বাস ও নতুন আশা পায়ে পা মিলিয়ে চলবে। আমি আজ প্রতিটি বাংলার মানুষকে ভরসা দিচ্ছি, বাংলায় এবার মহিলাদের নিরাপত্তা মিলবে। যুবদের বেকারত্ব ঘুঁচবে। অন্য রাজ্যে যাওয়া বন্ধ হবে। প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে সবুজ সংকেত দেখানো হবে। আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
