এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ওমর আবদুল্লা (Omar Abdullah)। যেভাবে আপের ঘাড়ে চেপে কিছু মানুষ রাজ্যসভায় (Rajyasabha) সাংসদ পদ পেয়েছিলেন, সেই সাংসদরাই যখন দলবদল করে বিজেপিতে যান (BJP joining) তাঁরা যে বিজেপির জন্যও কোনও লাভ এনে দিতে পারবে না, স্পষ্ট করে দিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মুখ্যমন্ত্রী ওমর।
Sponsored

আপ সাংসদদের (AAP MP) বিজেপিতে যোগ নিয়ে যখন বিরোধী জোটের শক্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন ওমর আবদুল্লা স্পষ্ট করে দিলেন দলবদলের রাজনীতি ভারতের নতুন কিছু নয়। তিনি মনে করিয়ে দেন, আয়ারাম গয়ারামের কাহিনী তো পুরোনো। আমি অন্যদের কথা কি বলব যে এমন একটি পার্টির যে দল অনেক বার এর ভুক্তোভোগী। ১৯৮৪ সালে যখন আমার বাবার মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছিল। অনেক বিধায়কদের কিনে নেওয়া হয়েছিল। প্রথম বার নয়। যারা ক্ষমতায় থাকে তারা এরকম দুর্ভাগ্যের শিকার মাঝে মাঝে হয়।
আদতে রাজ্যসভার এই আপ সাংসদরা যে রাজনীতিতে কোনও প্রভাব রাখেন না তেমনটাই দাবি ওমর আবদুল্লার। তাঁর দাবি, আম আদমি পার্টির (AAP) ক্ষেত্রে আমি বলব ভালো হয়েছে এই মানুষগুলো চলে গিয়েছে। প্রাথমিকভাবে তাদের কিছু ক্ষতি তো হবে। কিন্তু এদের মধ্যে একজনও এমন নেই যে নিজের আসন নিজের ক্ষমতায় জিততে পারে। একজনও নয়। এই সবকজনই রাজ্যসভায় প্যারাস্যুটে এসেছে। এদের মধ্যে একজনও নিজের দক্ষতায় পঞ্চায়েতে (Panchayat) জেতারও ক্ষমতা রাখে না। ঠিক আছে। আজ কিছু চাঞ্চল্য হল। খবর হল।
আরও পড়ুন : মমতার কেন্দ্র থেকে ২৫ হাজার ভোটার বাদ! কমিশনের কারচুপিতে সরব ওমর
আপ থেকে সাংসদদের বিজেপিতে যোগ দেওয়া বিজেপির জন্যও লাভজনক নয়, সাফ জানালেন ওমর। তাঁর বক্তব্য, আমার মনে হয় না এদের যোগদানে বিজেপির (BJP joining) ১০টা ভোটেরও লাভ হল। এই মানুষগুলো যদি দক্ষ হতেন তবে বিধায়ক হতেন। লোকসভার সাংসদ (MP) হতেন। রাজ্যসভায় এদের আপ সেই সময়ে কেন বসিয়েছিল তা আমি আপনি সবাই জানি। কিন্তু আমার মনে হয় না মাটিতে নেমে এঁরা বিজেপিকে ১০টাও ভোট এনে দিতে পারবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
