Site Logo

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

EBBS Desk·
বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। অর্থ দফতরের অধীন ট্রেজারি ব্যবস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,১ অগস্ট ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে যাঁরা রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন পেতেন কিন্তু বর্তমানে মৃত্যুর কারণে পেনশন বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। আরও পড়ুন: বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Sponsored

Sranchi In Article

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর পেনশন শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বন্ধ রয়েছে। তাঁদের অবিলম্বে নিজ নিজ ট্রেজারিতে জীবন প্রমাণপত্র জমা দিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি) আপলোড করতে বলা হয়েছে। এছাড়া যাঁরা আগে পশ্চিমবঙ্গের ট্রেজারি থেকে পেনশন নিতেন কিন্তু বর্তমানে কলকাতার বাইরে, অন্য রাজ্যে বা বিদেশে বসবাস করছেন, তাঁদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদের বৈধ উত্তরাধিকারী বা নিকট আত্মীয়রা ট্রেজারি কিংবা সরকারি হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করে বকেয়া ডিএ বা পেনশন সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন।সরকারি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মচারীদের ই-সার্ভিস বুক সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।এ ধরনের সমস্যার সমাধানে একটি হেল্পলাইন চালু করেছে রাজ্যের অর্থ দফতর। পেনশন, লাইফ সার্টিফিকেট বা বকেয়া ডিএ সংক্রান্ত কোনও সমস্যার ক্ষেত্রে পেনশনভোগীরা সরকারি হেল্পলাইন নম্বর ০৩৩-২২৫৩৫৪১৭-এ যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →