মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে না। ২০২৬ নিট পরীক্ষাও তার ব্যতিক্রম হল না। পরীক্ষার্থীদের মোবাইলে মিলল সাজেশন প্রশ্ন (guess paper), যার মধ্যে অন্তত ১২০ প্রশ্ন মিলে গেল মূল প্রশ্নের সঙ্গে। ঘটনায় স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) তৈরি করে তদন্তে রাজস্থান পুলিশ (Rajasthan Police)। ন্যাশানাল টেস্টিং এজেন্সির (NTA) পক্ষ থেকে দাবি করা হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।
Sponsored

ফের একবার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঝুলে রইল ২০২৬ নিট (NEET 2026) পরীক্ষার ভবিষ্যৎ। পরীক্ষা শেষের পরই রাজস্থান (Rajasthan) থেকে প্রকাশ্যে আসে প্রশ্ন ফাঁসের ঘটনা। রাজস্থান পুলিশ এসওজি গঠন করে তদন্তের জন্য। তখনই দেখা যায়, বিরাট অংশের পরীক্ষার্থীদের মোবাইলে যে গেস পেপার বা সাজেশন পেপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে, তার অন্তত ১২০ টি প্রশ্ন মিলে গিয়েছে মূল প্রশ্নের সঙ্গে। সাজেশন পেপারের ৪১০ প্রশ্নের যাচাই প্রক্রিয়া এখনও চলছে।
এরপরই কোন কোন জায়গা থেকে এই গেস পেপার ছড়িয়েছে তা নিয়ে শুরু হয় তদন্ত। রাজস্থান পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থানের শিকরে (Sikar) প্রথম ‘গেস’ প্রশ্ন দেখা যায়। তার সূত্র ধরে জানতে পারা যায়, কেরালম (Keralam) থেকে সেই প্রশ্ন ভার্চুয়াল মাধ্যমে আসে। আবার কেরালমের সূত্র পাওয়া গিয়েছে দেরাদুন থেকে। রাজস্থান এসওজি দেরাদুনের সূত্রেও তদন্ত চালাচ্ছে। এসওজি আধিকারিকদের দাবি, গেস পেপার নিয়ে তদন্ত চলছে। সেই তদন্ত সম্পূর্ণ না হলে প্রশ্ন ফাঁস (paper leak) হয়েছে এমনটা বলা যাবে না।
আরও পড়ুন : জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!
প্রশ্ন ফাঁসের তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পরে ফের একবার বিপাকে ন্যাশানাল টেস্টিং এজেন্সি। তাদের তরফে বিজ্ঞপ্তি জারি করে দাবি করা হয়েছে, সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে পরীক্ষা (NEET 2026) হয়েছে। প্রশ্ন ফাঁস সংক্রান্ত সব অভিযোগ সংস্থাও নিজেদের অভ্যন্তরে খতিয়ে দেখছে। সেই সঙ্গে এসওজি যে তদন্ত চালাচ্ছে, তার সঙ্গেও সহযোগিতা করা হচ্ছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
