NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা পুনরায় শুরু হলেও, প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ ক্রমশ বাড়ছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি। এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিরোধী নেতৃত্বরা। ধর্মঘট করছে ককরোচ জনতা পার্টি ও তার সমর্থকরা
Sponsored

দীর্ঘ বিতর্কের পর আজকের পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ, মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট (১৯৫ মিনিট) সময় পাবেন পরীক্ষার্থীরা। দুপুর ২টোয় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে বিকেল ৫.১৫ মিনিটে। প্রশ্ন ফাঁস রুখতে সামাজিক মাধ্যম টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশ্নপত্র তৈরির পর তা নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ (Mi-17) হেলিকপ্টার। আরও পড়ুন: কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির
Sponsored

পরীক্ষা দুর্নীতি রুখতে সরকার যতই কড়া পদক্ষেপের ঢাক পেটাক না কেন, দেশের শিক্ষাব্যবস্থার চরম অবনতি এবং NTA-এর গাফিলতির খেসারত দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের। বারবার পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা দেওয়ার এই অন্তহীন চক্করে পড়ে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত দেশের ভবিষ্যৎ। গত ৩৭ দিনে ১২ জন নিট পরীক্ষার্থীর মৃত্যুর খবর সামনে এসেছে। বারবার পরীক্ষা দিয়ে এবং অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ছাত্ররা চরম অবসাদের শিকার হচ্ছে। পরীক্ষার নামে এই মানসিক নির্যাতন ও দেশের শিক্ষাব্যবস্থার এই বেহাল দশা নিয়ে ইতিমিধ্যেই সমাজের সব স্তর থেকে ক্ষোভ আছড়ে পড়ছে।
Sponsored

রবিবার আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বভারতীর অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, "প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
