Site Logo

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

EBBS Desk·
চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিট পরীক্ষার্থীদের আত্মঘাতী হওয়ার খবর সামনে আসছে। এবার আমেদাবাদের একটি বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আরও এক নিট পরীক্ষার্থী। বৃহস্পতিবার তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Sponsored

Sranchi In Article

পুলিশ সূত্রে খরব, মৃতের নাম কহন প্যাটেল (Kahan Patel)। আমেদাবাদের ত্রাগাদ (Tragad) এলাকার অ্যারিস্টো আনন্দম ফ্ল্যাটের বি ব্লকে নিজের অ্যাপার্টমেন্টের ছ'তলার বারান্দা থেকে ঝাঁপ দেন ওই কিশোর। শুরু হয়েছে তদন্ত। আরও পড়ুন: PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

Sponsored

Merlin In Article

উত্তরাখণ্ডের দেরাদুন, তামিলনাড়ুর কোয়েম্বাত্তুর, রাজস্থান, দিল্লি-সহ দেশের নানা জায়গায় নিট পরীক্ষার্থীরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারির জেরে গত ৩ মে হওয়া মূল পরীক্ষাটি বাতিল করে দেয় 'ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এরপর আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে ওই সংস্থা। বর্তমানে এই প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্ত করছে সিবিআই (CBI)। কিন্তু মূল পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর থেকেই দেশজুড়ে নিট পরীক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার এক ভয়াবহ প্রবণতা দেখা দিয়েছে। চরম হতাশা ও মানসিক অবসাদ থেকেই পড়ুয়ারা এই মারাত্মক পথ বেছে নিচ্ছেন।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →