Site Logo

মানচিত্রে জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! ক্ষমাপ্রার্থী নেপালের বিমান সংস্থা

EBBS DESK·
মানচিত্রে জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! ক্ষমাপ্রার্থী নেপালের বিমান সংস্থা

নয়া বিতর্কের মুখোমুখি নেপাল! নেপালের বিমান সংস্থা (Nepal Airlines) ‘নেপাল এয়ারলাইনস’ জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir) এবার পাকিস্তানের (Pakistan) অংশ হিসাবে দেখিয়ে ভারতের ভুল মানচিত্র প্রকাশ করেছিল। নেটদুনিয়ায় সেই ছবি ভাইরাল হওয়ার পরেই তুমুল বিতর্ক শুরু হয় আর তারপরে অবশেষে ক্ষমা চাইল রাষ্ট্রায়ত্ত ওই বিমান সংস্থা।

Sponsored

Sranchi In Article

গত বুধবার ‘নেপাল এয়ারলাইনস' (Nepal Airlines) সমাজমাধ্যমে নিজেদের একটি রুটম্যাপ (Route Map) প্রকাশ করে। কোন কোন শহরে এই সংস্থা তাদের উড়ান পরিষেবা দেয়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তৈরী হয় ওই মানচিত্র। সেখানে আশ্চর্যজনকভাবে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়। বিতর্ক তুঙ্গে উঠতেই ক্ষমা চেয়ে বিমান সংস্থা নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) লিখেছে, ‘আমাদের সোশ্যাল অ্যাকাউন্টে যে নেটওয়ার্ক ম্যাপ শেয়ার করা হয়েছিল, তাতে কিছু ত্রুটি ছিল। আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। মানচিত্রটিতে আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত উল্লেখযোগ্য ভুল ছিল, যা নেপাল বা নেপাল এয়ারলাইন্সের সরকারি অবস্থানের প্রতিফলন করে না।’'

এয়ারলাইন্সের তরফে আরও জানানো হয়েছে, "আমরা অবিলম্বে ওই পোস্টটি সরিয়ে নিয়েছি ৷ আমাদের প্রকাশিত তথ্য যেন এরপরে থেকে নির্ভুল হয় সেটা নিশ্চিত করতে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু হয়েছে। প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্রগুলির সঙ্গে আমাদের সুদৃঢ় সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই৷ ওই পোস্টের ফলে যদি কারও আঘাত লেগে থাকে, আমরা গভীরভাবে অনুতপ্ত।"

তবে ভারতের তরফে এই নিয়ে কোনও বিবৃতি আসার আগেই বিমান সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয়েছে। এমনকি ত্রুটি নজরে আসতেই সেটি সরিয়ে ফেলা হয়েছে সমাজমাধ্যম থেকে। অভ্যন্তরীণ পর্যালোচনাও শুরু হয়েছে। এদিকে মে মাসেই নেপাল সফরে যাওয়ার কথা ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির। বলেন্দ্র শাহের সরকার গঠনের পরে এই প্রথম কোনও উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক হবে কিন্তু তার আগে নেপালের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার ভুল মানচিত্র প্রকাশ স্বাভাবিকভাবেই একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →