রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান— এই চার জেলায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এর মধ্যে আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে (বালুরঘাট) ১০০টি করে MBBS আসন-সহ কলেজ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
Sponsored

১৮ জুনের এক নির্দেশিকায় পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSCL) সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের (CMOH) কাছ থেকে জমির বিস্তারিত তথ্য চেয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) নিয়ম মেনে একই ক্যাম্পাসে বা সর্বোচ্চ ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি ক্যাম্পাসে কলেজ ও হাসপাতাল গড়তে হবে। পাশাপাশি হাসপাতালে অন্তত ৪২০টি শয্যা থাকা বাধ্যতামূলক। জেলা হাসপাতাল চত্বরে জায়গা না থাকলে ১০ কিলোমিটারের মধ্যে ২০ একর সরকারি জমি ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের
Sponsored

এছাড়াও, পাতিপুকুর টিবি হাসপাতাল অধিগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য। আইআইটি খড়গপুর ক্যাম্পাসের ভেতরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালকে মেডিক্যাল কলেজে করার অনুমোদন দেওয়া হতে পারে। রাজ্য জুড়ে নতুন 'আয়ুষ্মান আরোগ্য মন্দির' এবং প্রায় ২০০টি নতুন প্রাথমিক চিকিৎসাকেন্দ্র তৈরির পরিকল্পনাও করা হচ্ছে। জমির চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই ইঞ্জিনিয়ারিং দল পরিদর্শনে যাবে এবং দ্রুত এই প্রকল্পগুলির কাজ এগোবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই মজবুত হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
