IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন শর্ত জারি করেছে। ২০১১ ব্যাচ থেকে পরবর্তী সময়ের আইপিএস আধিকারিকদের ক্ষেত্রে আইজি বা সমমানের পদে এমপ্যানেলমেন্ট পেতে হলে এসপি বা ডিআইজি স্তরে ন্যূনতম দু’বছরের কেন্দ্রীয় ডেপুটেশনে কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যগুলির মুখ্যসচিবদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশ জানানো হয়েছে। ওই নির্দেশ রাজ্য ক্যাডারে কর্মরত সমস্ত আইপিএস আধিকারিকদের জানিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ রাজ্য ক্যাডারে দীর্ঘদিন কাজ করলেও, কেন্দ্রীয় স্তরে কাজের অভিজ্ঞতা না থাকলে আইজি বা সমমর্যাদার পদে এমপ্যানেলমেন্ট মিলবে না। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রশাসনের কাজের অভিজ্ঞতা ছাড়া উচ্চপদে বসলে নীতিনির্ধারণ ও সমন্বয়ে সমস্যা হচ্ছিল, এই যুক্তিতেই নিয়মে এই সংশোধন। ফলে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে অভিজ্ঞতার ভারসাম্য রক্ষাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে মনে করছে প্রশাসনিক মহল।
Sponsored

এই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে সমস্ত রাজ্যের ডিজিপি, পার্সোনেল ও ট্রেনিং দফতর এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় দফতরগুলিকেও। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি আইপিএসের সরকারি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে অনেক আইপিএস আধিকারিককেই কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার বিষয়ে নতুন করে ভাবতে হতে পারে। আরও পড়ুন: স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
