Site Logo

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

EBBS Desk·
সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি (IFAB) একগুচ্ছ পরিবর্তনের অনুমোদন দিয়েছে। নতুন নিয়মগুলি ২০২৬-২৭ মরশুম থেকে কার্যকর হবে। আসন্ন বিশ্বকাপই(FIFA World Cup 2026) প্রথম বড় টুর্নামেন্ট, যেখানে এই নয়া নীতির প্রয়োগ হবে।

Sponsored

Sranchi In Article

নয়া নিয়মে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রতিপক্ষের কোনও ফুটবলারের সামনে মুখে হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বললে তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। তবে বন্ধুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা হবে না। প্রতিবাদ করে মাঠ ছাড়লে সরাসরি লাল কার্ড দেখানো হবে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনও ফুটবলার মাঠ ছেড়ে চলে গেলে তাঁকে লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। কোনও কোচ বা দলের কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে প্রভাবিত করলে তাঁকেও শাস্তি দেওয়া হবে।

থ্রো-ইন ও গোল-কিকের জন্য এবার সময়সীমা চালু হচ্ছে। মাত্র ৫ সেকেন্ডের কাউন্টডাউন।থ্রো-ইনে দেরি? বল যাবে প্রতিপক্ষের কাছে। গোল-কিকে দেরি হলে প্রতিপক্ষ দল কর্ণার পাবে। বদলির সময় ধীরে হাঁটলে চলবে না। ১০ সেকেন্ডের মধ্যেই মাঠ ছাড়তে হবে ফুটবলারদের।

আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) ভিডিও সহকারী রেফারির ক্ষমতাও বাড়তে চলেছে। ভুল পরিচয়ে কার্ড দেখালে, ত্রুটিপূর্ণ দ্বিতীয় হলুদ কার্ডের জেরে লাল কার্ড হলে কিংবা কর্নার দেওয়ার সিদ্ধান্তে স্পষ্ট গলদ থাকলে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →