ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত সংশোধনী বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এই সংশোধনী সংবিধান স্বীকৃত আত্মপরিচয়ের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) ঐতিহাসিক নালসা রায়ের (NALSA Judgment) পরিপন্থী।
Sponsored

কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ট্রান্সজেন্ডার অধিকারকর্মীরা জানান, ১৩ মার্চ ২০২৬-এ লোকসভায় কোনও আলোচনা ছাড়াই ভয়েস ভোটে এই সংশোধনী পাস করা হয়েছে বলে জানা গিয়েছে, যা সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ট্রান্সজেন্ডার যুবক-যুবতীরা বলেন, তাঁরা যখন মূলধারার সমাজে নিজেদের জায়গা তৈরি করতে শুরু করেছেন, তখন এই ধরনের আইন তাঁদের আবার প্রান্তিকতায় ঠেলে দিতে পারে। তাঁদের মতে, এই সংশোধনী আত্মপরিচয়ের অধিকারকে দুর্বল করে দেবে। সাংবাদিক সম্মেলনে ট্রান্সজেন্ডার অধিকারকর্মী তিস্তা দাস বলেন, "এই সংশোধনী সংবিধানিক অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে এবং নালসা রায়ের মাধ্যমে অর্জিত অধিকারকে ক্ষুণ্ণ করবে।"
অন্যদিকে, দীপাঞ্জন চক্রবর্তী মন্তব্য করেন, "আইনটি ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পরিচয় নির্ধারণে প্রশাসনিক হস্তক্ষেপ বাড়াতে চায়, যা ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী।" বক্তারা আরও জানান, প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী ট্রান্সজেন্ডার পরিচয়ের সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যা হিজড়া, কিন্নরসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সম্প্রদায়ের পরিচয়কে সংকীর্ণ করে দিতে পারে। ট্রান্সজেন্ডার যুব নেতা শান চৌধুরী তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "একজন তরুণ হিসেবে সমাজের কটূক্তি ও বাধা পেরিয়ে নিজের পরিচয় প্রতিষ্ঠা করা খুব কঠিন। এই আইন সেই লড়াইকে আরও কঠিন করে তুলবে।"
এছাড়া, বর্তমানে যে নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি মেডিক্যাল পরীক্ষা ছাড়াই নিজের পরিচয় ঘোষণা করতে পারেন, সংশোধনী তা বদলানোর সম্ভাবনা তৈরি করছে বলেও অভিযোগ ওঠে। সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে এই সংশোধনী প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সংবিধান এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
