বিদায় ২০২৫, স্বাগত ২০২৬। নতুন স্বপ্ন, নতুন আশাকে সঙ্গী করেই সূচনা ইংরেজি নববর্ষের(New Year 2026)। পরিবারকে সঙ্গে নিয়েই নতুন বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলি(Virat Kohli), মহেন্দ্র সিং ধোনিরা(MS Dhoni)।
Sponsored

সমাজমাধ্যমে একসঙ্গে হাসিমুখে ছবি দিয়েছেন বিরাট অনুষ্কা। কোহলির মুখের বাঁ দিকের অংশে স্পাইডার ম্যানের মুখ আঁকা। অনুষ্কার মুখের বাঁ দিকে আঁকা প্রজাপতি।তারকা দম্পত্তি জানিয়েছেন, খুশিমনে ২০২৬ সালকে স্বাগত জানাচ্ছেন।
পোস্টে অনুষ্কার সম্পর্কে কোহলি লিখেছেন, ‘‘আমার জীবনের আলোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে পা রাখছি।’’ সোশ্যাল মিডিয়ায় কোহলির পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
মহেন্দ্র সিং ধোনি আবার নতুন বছরের সূচনাটা(New Year 2026) কাটালেন বিদেশে। থাইল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি। সাক্ষী ধোনি একটি ছবি পোস্ট করেছেন সেখানে সেখান টুপি মাথায় দেখা যাচ্ছে তাঁকে এবং মাহিকে , সঙ্গে রয়েছেন কন্যা জিভাও। সঙ্গে ক্যাপশনে লেখা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
স্ত্রী-কন্যাদের সঙ্গে নিয়েই নতুন বছরকে স্বাগত জানালেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েদেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মিতালি রাজ, হরভজন সিং।
শুধু ক্রিকেটাররাই নয়, একইসঙ্গে কেকেআর, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো আইপিএল দলগুলিও শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরের।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













