রাজ্যে SIR আবহে অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্চের শুরুতেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে খবর। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। সম্ভবত আগামী মাসেই ভোট ঘোষণা হবে। কিন্তু তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে কমিশন বলেই সূত্রের খবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রের থেকে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।
সূত্রের খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই কমিশন ভোট ঘোষণা করতে চায়। তাই কমিশন ভোটের কিছুটা আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চাইছে। সেই লক্ষ্যপূরণে মার্চের প্রথম সপ্তাহে কমপক্ষে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মাঠে নামাতে চাইছে কমিশন। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিধানসভা ভোট ঘোষিত হতে পারে তাই কিছুটা আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। জানা যাচ্ছে, রাজ্যে ২০২১–এর বিধানসভা এবং ২০২৪–এর লোকসভা ভোটের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়তে পারে। - - - - - - - -মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কেমন আছেন শাহ
1d ago

আদিবাসী সমাজের অনুষ্ঠান থেকে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ পুরুলিয়া সফর মুখ্যমন্ত্রীর
1d ago

তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি-মাছের তেল-রাসায়নিক! বড় অভিযোগ ED-র, গ্রেফতার সংস্থার প্রমোটার
2d ago

গ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশন
3d ago

নন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
3d ago







