Site Logo

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

EBBS Desk·
নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা সেলেকাও শিবিরে। চোট পুরো না সারায় গ্রুপ পর্বের কোনও ম্যাচেই সম্ভবত খেলা হবে না নেইমারের(Neymar)।

Sponsored

Sranchi In Article

মরক্কো ম্যাচে বেঞ্চেও ছিলেন না। নেইমারের (Neymar) কাফ মাসলের চোটের পরীক্ষা করানো হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমারের চোটের আপডেট নিয়ে মুখ খোলেনি। ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছ, অনুশীলনে এখনও সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে নেই নেইমার। ব্রাজিলের দলের মেডিক্যাল স্টাফেরা নেইমারের পরিস্থিতির দিকে নজর রাখছেন। টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না। গোটা গ্রুপ পর্বেই নেইমারকে খেলানো হবে না। গত ১৭ মে স্যান্তোসের হয়ে খেলতে নেমে কাফ মাসলে চোট পান নেমার। তাঁর ‘গ্রেড টু’ চোট লেগেছে।

দ্বিতীয় ম্যাচে ফিলাডেলফিয়ায় (Philadelphia) হাইতির (Haiti) মুখোমুখি হবে ব্রাডিল। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকাল ছ'টায় এই ম্যাচ শুরু হবে। মঙ্গলবার নেইমারকে ব্রাজিলের অনুশীলনে যোগ দিতে দেখা যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি নেইমার।

এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল। শুরুতেই পয়েন্ট হারানোয় এবং দল ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় চাপে পড়ে গিয়েছে অ্যান্সেলোত্তির দল।

এদিকে বিশ্বকাপের মধ্যেই ফের সুখবর দিলেন নেইমার। সোশাল মিডিয়ায় ভিডিও দিয়ে ব্রুনা ও নেইমার জানিয়েছেন, কন্যা সন্তান আসছে তাঁদের ঘরে। নেইমার ও ব্রুনা এটি তৃতীয় সন্তান। সব মিলিয়ে পঞ্চমবার বাবা হচ্ছেন ব্রাজিল তারকা।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →